Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Districts: রাজস্থানে ৯ জেলার অবলুপ্তি, বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের

Rajasthan Districts: রাজস্থানে জেলার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। তাও একটা-দুটো নয়। সংখ্যাটা ৯।

অশোক গেহলটের নেতৃত্বাধীন পূর্বতন কংগ্রেস সরকার ১৭টি নতুন জেলা ও তিনটি নতুন ডিভিশনের ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তও বাতিল করল ভজন লাল শর্মার নেতৃত্বাধীন সরকার।

Rajasthan Districts

আজ মন্ত্রিসভায় এই জেলাগুলির অবলুপ্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বর্তমান সরকারের ধারণা, আগের সরকার যে জেলাগুলি চালু করেছিল তার অনেকগুলিই বাস্তবসম্মত নয়। তাতে সরকারের উপর বাড়তি চাপ ক্রমেই বাড়ার সম্ভাবনা ছিল। সে কথা বিবেচনা করেই জেলা বাতিলের সিদ্ধান্ত।

এর ফলে রাজস্থানে থাকবে ৪১টি জেলা এবং সাতটি ডিভিশন। আগের সরকার যে নতুন জেলাগুলির ঘোষণা করেছিল তার মধ্যে ৯টিকে অবশ্য রেখে দেওয়া হলো। তবে পূর্বতন সরকার যে নতুন ডিভিশনগুলির ঘোষণা করেছিল তার কোনওটিই রাখা হচ্ছে না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতা অশোক গেহলট বলেন, এই সিদ্ধান্ত নিতে বর্তমান সরকারের ১ বছর লাগল। তাতেই বোঝা যাচ্ছে সরকার কতটা সংশয় নিয়ে কাজ করছে। রাজস্থান দেশের বৃহত্তম রাজ্য। তিনটি ডিভিশন থাকলে রাজ্যবাসী উপকৃত হতেন।

গেহলটের কথায়, ছোট ছোট জেলা থাকলে তাতে সাধারণ মানুষেরই উপকার হয়। নানা পরিষেবা পাওয়ার পথ মসৃণ হয়। গুজরাতে রাজস্থানের চেয়ে কম জনসংখ্যা, তবু সেখানে ৩৩টি জেলা। গুড গভর্ন্যান্সের কথা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম।

আজ ক্যাবিনেট বৈঠকে স্থির হয়েছে রাজস্থানের গ্রাম পঞ্চায়েতগুলিকে ঢেলে সাজানো হবে। ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ কর্মসংস্থানের বন্দোবস্ত করা হবে। খাদ্য নিরাপত্তা প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করা হবে। কমন এলিজিবিলিটি টেস্টের স্কোর এক বছর নয়, এবার থেকে তিন বছর বৈধ থাকবে।

রাজস্থানে নতুন জেলা ও ডিভিশনগুলির সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য গত ১ জুলাই উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল বিজেপি সরকার। নির্ধারিত সময়ের একদিন আগে ৩০ অগাস্ট রিপোর্ট জমা পড়ে। ২ সেপ্টেম্বর সেই কমিটি তাদের বক্তব্য জানায় ক্যাবিনেট কমিটির কাছে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হলো।

উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. ললিত কে পওয়ার জানিয়েছিলেন, ১০টি মূল পয়েন্টের উপর ভিত্তি করেই প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলার জনপ্রতিনিধি ও সংস্থার সঙ্গেও কথা বলা হয়েছে। কমিটির সদস্যরা ৫ হাজার কিলোমিটার এলাকা ঘুরে রিপোর্ট তৈরি করেছেন। ডিস্ট্রিক্ট কালেক্টর না থাকায় নিমকাঠানা ও আইনশৃঙ্খলাজনিত কারণে যাওয়া যায়নি সালুম্বেরে।

যে ৯টি জেলার অবলুপ্তি ঘটল সেগুলি হলো- ডুডু, কেকরি, শাহপুরা, নিমকাঠানা, গঙ্গাপুর সিটি, জয়পুর গ্রামীণ, যোধপুর গ্রামীণ, অনুপগড় ও সাঞ্চোরে। নতুন জেলাগুলির মধ্যে যেগুলি থাকছে সেগুলি হলো- বালোতারা, বেওয়ার, ডিগ-কুমহের, ডিডওয়ানা-কুচামন, কোটপুতলি-বেহরোর, খৈরথাল-তিজারা, ফালোডি ও সালুম্বের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+