Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Election 2023: বিক্রি কমেছে লাল ডায়েরির! মানুষের জাদুতে অদৃশ্য হবে গেহলট সরকার, দাবি অমিত শাহের

Rajasthan Assembly Election 2023: মধ্যে মাত্র একটি দিন। তারপরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিকে স্বাভাবিক ভাবেই কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয়পুরে করা সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহ কংগ্রেস সরকারকে নিশানা করেন।

অমিত শাহ বলেন, তিনি গত ছয় মাস ধরে রাজস্থান সফর করছেন। এই ছয় মাসে তিনি যা লক্ষ্য করেছেন, তা হল মানুষের মেজাজে পরিবর্তন। এদিন তিনি বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলছেন, রাজস্থানের মানুষ পরিবর্তনের মেজাজে রয়েছেন। তিনি আরও বলেন, রাজস্থান বরাবর মোদীজির পাশে দাঁড়িয়ে বিজেপিকে স্বাগত জানিয়েছে।

Rajasthan Election 2023

অমিত শাহ বলেন, কংগ্রেস সরকারের স্বজনপ্রীতি, দুর্নীতি ও তুষ্টির রাজনীতিতে সাধারণ মানুষ অসন্তুষ্ট। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের প্রকল্পে সাধারণ মানুষ খুশি। এবার রাজস্থানের মানুষ জাদুকর হয়ে কংগ্রেস সরকারকে অদৃশ্য করতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির এই প্রবীণ নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস সরকারের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। কিন্তু কংগ্রেস কখনও তার উত্তর দেয়নি। তিনি বলেন, যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল তখন রাজস্থানের জন্য কী করেছেন, সেই প্রশ্ন তিনি বারে বারে করেছেন।

অমিত শাহ বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে অর্থাৎ দশ বছরে কেন্দ্রের কংগ্রেস সরকার রাজস্থানকে দুইলক্ষ কোটি টাকা দিয়েছে। অন্যদিকে ২০১৪ সাল থেকে নয় বছরে বিজেপি সরকার রাজস্থানকে আটলক্ষ সত্তর হাজার কোটি টাকা দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প হিসেবে সাত লক্ষ কোটি টাকার কাজ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

কেন্দ্রীয় প্রকল্পের কাজের ব্যাখ্যা দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, কেন্দ্রে বিজেপির সরকারের সময়ে রাজস্থানে জাতীয় মহাসড়ক, রেলস্টেশন, নতুন রেললাইন তৈরি, ছয় হাজার কোটি টাকা দিয়ে কোটায় নতুন গ্রিনফিল্ড বিমান বন্দর তৈরি।

অমিত শাহ বলেন, গত পাঁচ বছরে রাজস্থানে সব থেকে খারাপ অবস্থা যদি কারও হয়ে থাকে, তা হল মহিলা ও দলিতদের। তিনি অভিযোগ করেন, গেহলট সরকার তুষ্টির রাজনীতি চালিয়ে যাচ্ছে। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে রাজস্থান সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনও পরিকল্পিত পদক্ষেপ নেয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদয়পুরের কানহাইয়ালাল, ভিলওয়ারায় আদর্শ, চিতোরগড়ে রতন সোনি, থালাওয়ারের কুষ্ট বাল্মিকী, জয়পুরে মনু বৈষ্ণব, তুষ্টির কারণে এমন অনেক খুনের ঘটনায় কড়া ভাবে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, লাল ডায়েরি দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। এবারও দীপাবলির সময় বিতরণ করা ডায়েরিতে লাল রং এড়িয়ে চলেছিল মানুষ। সকলকে পরামর্শ দেওয়া হয়, শুভ অনুষ্ঠানে দেওয়া ডায়েরির রং লাল হওয়া উচিত নয়। কারণ তা দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। যে কারণে এবার লাল ডায়েরির চাহিদা কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+