Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Assembly Election 2023: বিজেপিই জিতছে মরুরাজ্যে, রাজস্থানের বেটিং মার্কেটে তুমুল শোরগোল

Rajasthan Assembly Election 2023: গতকাল থেকেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গতকাল দেশের সিংহভাগ টেলিভিশন চ্যালেন তাঁদের বুথ ফেরত সমীক্ষায় রাজস্থানে বিজেপি সরকার আসছে বলে দাবি করা হয়েছে। রাজস্থানের সবচেেয় বড় জুয়ার বাজার কিন্তু নিশ্চিত করে ফেলেছে বিজেপিই জিতছে।

রাজস্থানের ফলোডিতে রয়েছে সেই সট্টা বাজার বা জুয়ার বাজার বা বেটিং বাজার। তাতে গতকাল থেকেই নাকি নিশ্চিত হয়ে গিয়েছে এবার মরু রাজ্যে সরকার গড়বে বিজেপিই। বুকিরা ইতিমধ্যেই বিজেপিকে ১১৫টি আসন দিয়ে ফেলেছে। আর কংগ্রেসকে ৭০টি আসন দিয়েছে।

Rajasthan Assembly Election 2023

বিজেপির জয় নিয়ে ইতিমধ্যেই বেটিং শুরু হয়ে গিয়েছে। তাতে ১ টাকা ২৫ পয়সা দরে হাঁকা হয়েছে বিজেপির ১১৭টি আসনের জন্য। সেই সঙ্গে কংগ্রেস ৭০টি আসনেও জিতবে না হিসেবে ১ টাকা ১৫ পয়সা হারে দর হাঁকা হয়েছে। শুধু বিজেপি বা কংগ্রেসের জয় নয়। নেতা মন্ত্রীদের উপরেও দর হাঁকা হচ্ছে।

বেটিং বাজার ইতিমধ্যেই গেহলট, বসুন্ধরা রাজে এবং সচিন পাইলটকে নিজ নিজ কেন্দ্রে জিতিয়ে দিয়েছে। একাধিক জায়গায় হেভিওয়েট নেতাদের জয় পরাজয় নিয়ে দর হাঁকা চলছে। কোটি কোটি টাকার বেটিং শুরু হয়ে গিয়েছে। বেটিং বাজারে রীতিমতো দর হাঁকা হচ্ছে নেতাদের জয় পরাজয় নিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+