Railway data leak: ৩ কোটি প্যাসেঞ্জারের নাম-ঠিকানা সহ একাধিক ব্যক্তিগত তথ্য ফাঁস
গত কয়েকদিন আগেই AIIMS-এ ডেটা ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়! আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বড়সড় হামলা ভারতীয় রেলেও। Indian Railway-এর অন্তত ৩ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস। তবে এই বিষয়ে কার হাত আছে সে বিষয়ে কো
Indian Railway data leak: গত কয়েকদিন আগেই AIIMS-এ ডেটা ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়! আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বড়সড় হামলা ভারতীয় রেলেও। Indian Railway-এর অন্তত ৩ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস। তবে এই বিষয়ে কার হাত আছে সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।
কিন্তু গত ২৭ ডিসেম্বর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়। যেখানে দেখা যায় হ্যাক হওয়া তথ্য একটি হ্যাকার ফোরামে বিক্রি করা হচ্ছে। শ্যাডোহ্যাকারের নামে একটি ফোরামে সেই তথ্য চলে এসেছে বলে খবর।
Further investigation on the data breach is being done by IRCTC. All IRCTC business partners have been asked to immediately examine whether there is any data leakage from their end and apprise the results along with corrective measures taken to IRCTC: Indian Railways
— ANI (@ANI) December 28, 2022

ব্যক্তিগত তথ্য ফাঁস
ইউজারের ব্যক্তিগত যেমন নাম, মোবাইল নম্বর, জেন্ডার, ঠিকানা, শহরম ভাষা সহ একাধিক তথ্য ফাঁস হয়েছে সংবাদমাধ্যমের খবর বলা হয়েছে। এমনকি সরকারি একাধিক ইমেল আইডিও হ্যাকারদের হাতে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যেগুলি কিনা অনলাইনে বিক্রির জন্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও নিরাপত্তা গবেষকরা এখনও তথ্যের সত্যতা বা এটি পাওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হননি। যদিও আইআরসিটিসি একটি বার্তাতে জানিয়েছে, কোনও ইউজারের তথ্য চুরি হয়নি। বিষয়টি যদিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বুকিংয়ের ডেটাও লিক
ফাঁস হওয়া তথ্যে দুরকমের তথ্য রয়েছে বলে জানা যাচ্ছে। একটি হল ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া। অন্যদিকে টিকিট বুকিংয়ের সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর সেখানে যাত্রীদের বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে বলে জানা যাচ্ছে। যেমন প্যাসেঞ্জারের নাম, মোবাইল, ট্রেন নম্বর সহ একাধিক তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি আগামী ৩১ ডিসেম্বর কোন ট্রেনে কোন যাত্রী যাচ্ছে সেই সংক্রান্ত তথ্যও ফাঁস হয়ে যাওয়ার তালিকাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

হাজার হাজার টাকায় ডেটা বিক্রি করছে
Shadowhacker $400 অর্থাৎ প্রায় 35,000 টাকা ডেটার 5 কপি বিক্রি করার অফার দেওয়া হচ্ছে। তবে কেউ যদি এক্সক্লুসিভ কোনও একসেস চায় তাহলে এর জন্যে ভারতীয় মুদ্রায় 1.25 লাখ টাকা খরচ করতে হবে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। শুধু তাই নয়, ডেটার সঙ্গে কিছু নির্দিষ্ট তথ্য শেয়ার করার বিনিময়ে হ্যাকার ২ হাজার ডলার অর্থাৎ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে RCTC-এর টিকিট বুকিং পোর্টাল নাকি ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য ফাঁস হয়েছে তা স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications