#RailBudget2016 : কী কী আশা করবেন এবারের রেল বাজেট থেকে?
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : আজ রেল বাজেট পেশ। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য রেল বাজেট পেশ করতে চলেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গতবারের রেল বাজেটকে বাস্তবমুখী আখ্যা দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন রেলমন্ত্রী। এবারও কী এমন নতুন কিছু করে সকলকে চমকে দেবেন তিনি। সেটা দেখতেই আগ্রহ তুঙ্গে।
তবে সবকিছু খুব সহজ যে হবে না তা বলার অপেক্ষা রাখে না। বড় কোনও প্রকল্পের আশা এবছর করলে খালি হাতেই ফিরতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেলে এখন আর্থিক দুরবস্থা চলছে।

গত কয়েকবছরে হুহু করে কমছে যাত্রী পরিবহণের হার। একই সঙ্গে পণ্য পরিবহণের পরিমাণেও যথেষ্ট ঘাটতি হয়েছে। এর ফলে রোজগারের টাকা সবটাই খরচ হয়ে যাচ্ছে। উল্টে গোদের উপরে বিষফোঁড়ার মতো সপ্তম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
ফলে কর্মীদের বেতন মেটাতে অতিরিক্ত ৩২ কোটি টাকার কাছাকাছি জোগাড় করতে হবে রেলকে। সেই টাকা কোথা জোগাড় করা, রেলে যাত্রী স্বাচ্ছন্দ্য, সুরক্ষা ও পরিকাঠামো উন্নতির পাশাপাশি যাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এ পণ্য পরিবহণ থেকে আয় বাড়ানো, এই সবই রেলমন্ত্রীর কাছে চ্যালেঞ্জের।
মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন চালু ছাড়া কয়েকটি রুটের লোকাল ট্রেনে এসি কামরা চালুর মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সাধারণ মানুষের চাহিদার কতোটা এখন পূরণ হয়, সেটাই এখন দেখার।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications