(ছবি) কী কারণে আত্মহত্যা করলেন 'বালিকা বধূ' প্রত্যুষা?
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। প্রত্যুষা নয়, তার পরিচয় গড়ে উঠেছিল বালিকা বধূ ধারাবাহিকের আনন্দী হিসাবেই। টেলিভিশনের বছর চব্বিশের এই অভিনেত্রীর আত্মহত্যার ঘটনায় হতবাক গোটা টেলিভিশন দুনিয়া এবং প্রত্যুষার ভক্তরা।
তবে কেন এত বড় একটা পদক্ষেপ নিলেন প্রত্যুষা তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকা সালোনি শর্মার সঙ্গে ফের গোপনে তৈরি হওয়া সম্পর্কই মেনে নিতে পারেননি প্রত্যুষা আর তারই জেরে এত বড় পদক্ষেপ নিলেন তিনি। [গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা 'বালিকা বধূ' অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের]

প্রত্যুষার দুঃখজনক মৃত্যু নিয়ে যখন একের পর এক জল্পনা শুরু হয়েছে তখনই অভিনেত্রী ডলি বিন্দ্রার মন্তব্য, রাহুলের সঙ্গে সালোনি শর্মার সম্পর্ক ছিল। সম্প্রতি সালোনির সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় রাহুলের, দুজনের মধ্যে ফের একবার ঘণিষ্ঠতা বাড়ছিল। প্রত্যুষার আত্মহত্য়ার অন্যতম কারণও এটি। [মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা]
ডলির পাশাপাশি একটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটি শপিং মলে প্রত্যুষা ও রাহুলকে দেখেন এখ স্পটবয়। একে অপরের সঙ্গে ঝগড়া, কথাকাটাকাটি চলছিল রাহুল ও প্রত্যুষার। অভিষোগ এরপর রাহুল নাকি তাকে সজোরে চড় মারেন।
এর পাশাপাশি জোর জল্পনা প্রত্যুষা রাহুলকে বিয়ে করার কথা ভাবছিল। ঘণিষ্ঠ মহলে বিয়ের শপিং এমনটি ডিজাইনার ব্রাইডাল লহেঙ্গা বানানোর কথাও জানিয়েছিল। অথছ কানাঘুষোয় শোনা যায় গোপনে রাহুল সালোনির সঙ্গে আংটি বদল সেরে রেখেছিলেন। তা জানার পর থেকে রাহুল ও প্রত্যুষার সম্পর্ক আরও খারাপ হতে থাকে। [(ছবি) অকালে প্রাণ হারিয়েছেন যে জনপ্রিয় অভিনেত্রীরা]
ইতিমধ্যেই রাহুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রাহুলই সেই ব্যক্তি যিনি প্রথম প্রত্যুষার ঝুলন্ত দেহ দেখতে পান। এত তাড়াতাড়ি বলা সম্ভব নয় রাহুল এই ঘটনায় দোষী না নির্দোষ, তবে পুলিশের নজরদারিতে অবশ্যই থাকছেন রাহুল। ময়না তদন্তের পর শনিবারই প্রত্যুষার শেষকার্য সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও দমবন্ধ হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। [(ছবি) অভিনেতা-অভিনেত্রীদের চমকে দেওয়া মৃত্যুর খবর]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications