রাহুলের চ্যালেঞ্জ মানহানি মামলার রায়কে, সুরাত আদালতে সোমে ফয়সালার অপেক্ষা
রাহুল গান্ধীকে মানহানির মামলায় দু-বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাত আদালত। সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে ফের সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছেন রাহুল। সোমবার রাহুল গান্ধীর আবেদন নিয়ে সুরাত আদালতে মামালায় রায় পুনর্বিবেচনার অপেক্ষায় দিন গুণছে রাজনৈতিক মহলও।

মানহানির মামলার রায় বাতিলের আবেদন
রাহুল গান্ধী তাঁর আবেদনে দায়রা আদালতকে মানহানির মামলার রায় বাতিল করার আবেদন জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২০১৯ সালের মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এরপর তাঁর সংসদ সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে লোকসভার পক্ষ থেকে।

ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিলের আবেদন রাহুলের
সোমবার সুরাতের দায়রা আদালতে রাহুল গান্ধী তাঁর দোষীসাব্যস্ত হওয়া ও সাজা ঘোষণার রায়কে চ্যালেঞ্জ করবেন বলে সূত্রের খবর। প্রাক্তন কংগ্রেস সভাপতি দায়রা আদালতে মানহানির মামলায় তাঁকে দোষীসাব্যস্ত করে সাজা ঘোষণা সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিলের আবেদন করবেন।

রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময়
একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোষীসাব্যস্ত হওয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাইবেন তিনি। সুরাত আদালত একইসঙ্গে সাজা ঘোষণার পর মামলায় রাহুল গান্ধীকে জামিন দেওয়ার আদেশ দিয়েছিল। সুরাত আদালত তাদের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় দিয়েছিল।

যেন রাহুলের সাংসদ পদ কাড়ার জন্যই এই মামলা
কিন্তু সেই ৩০ দিনের অপেক্ষা না করে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। লোকসভার সচিবালয় এই বিষয়ে অতি দ্রুত পদক্ষের নিয়ে রাহবের সাংসদ পদ স্থগিত করে দেয়। বিরোধী নেতারা লোকসভার এই চটজলদি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। যেন রাহুলের সাংসদ পদ কাড়ার জন্যই এই মামলার অবতারণা করা হয়েছিল।

রাহুল ফের সুরাত আদালতের শরণাপন্ন হচ্ছেন
রাহুল গান্ধীর দোষীসাব্যস্ত হওয়া এবং দু-বছরের করাদণ্ডে উচ্চ আদালতের দ্বারা স্থগিত না হলে নির্বাচন কমিশন ওয়ানাড লোকসভা আসনের জন্য উপনির্বাচন ঘোষণা করবে। আগামী আট বছর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই খাঁড়া ঝুলছে রাহুল গান্ধীর উপর। এই অবস্থায় রাহুল ফের সুরাত আদালতের শরণাপন্ন হচ্ছেন।

পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেছিলেন
রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনরে আগে এক নির্বাচনী ভাষণে বলেছিলেন, "সব চোরের সাধারণ উপাধি কি মোদী?" নীরব মোদী, ললিত মোদীর তুলনা দিয়ে এই বার্তা দেওয়ার পর বিজেপি বিধায়ক এবং গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেছিলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই মামলাতেই শুনানি

আদালতের কার্যক্রম শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল
ওয়ানাডের প্রাক্তন লোকসভা সাংসদ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্নাটকে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে তার পদবি নিয়ে টার্গেট করেছিলেন। রাহুলের আইনজীবী যুক্তি দিয়েছিলেন, আদালতের কার্যক্রম শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications