Rahul Gandhi in Modi surname case: রাহুল কি আবার সাংসদ পদ ফিরে পাবেন, শীর্ষ আদালতের স্থগিতাদেশে প্রশ্ন
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় পেয়েছেন রাহুল গান্ধী। সুপ্রিম-রায়ে তাঁর উপর থেকে নেমে গিয়েছে সুরাত আদালতের দেওয়া দু-বছরের কারাদণ্ডের সাজা। একইসঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ ফিরে পেতে আর কোনও অসুবিধা থাকবে না।
মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের সাজা দিয়েছিল গুজরাতের সুরাত আদালত। তারপরই কালবিলম্ব না করে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে রাহুল গান্ধীর সাসংদ পদ কেড়ে নিয়েছিল। তা নিয়ে কম বিতর্ক হয়নি। রাহুল গান্ধীর সাংসদ পদ কাড়তেই পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এরপর রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তি পাওয়ার পর সেই পদ ফিরে পেতে কোনও বাধা রইল না। সেই মোতাবেক কংগ্রেসের সংসদীয় টিম লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন করবেন, রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও বাধা না থাকলেও লোকসভার পক্ষ থেকে কবে রাহুল গান্ধীর সাসংদজ পদ ফিরিয়ে দেওয়া হয়, সেটাই দেখার।
সুপ্রিম কোর্টে মোদী পদবি মামলায় রাহুল গান্ধীর জয়কে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় বলে ব্যাখ্যা করা হয় কংগ্রেসের পক্ষে। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দাবি করেন, অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দিতে হবে। রাহুলজি লোকসভার গুরুত্বপূর্ণ সদস্য, তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে অধ্যক্ষের কাছে দরবার করবেন তিনি এবং তাঁর সংসদীয় টিম। ট
প্রশ্ন তোলা হয়েছে, সুরত আদালত রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করতেই লোকসভার পক্ষ থেকে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে সুরাত আদালতের রায় স্থগিত হয়ে যাওয়ার পর রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পেতে যখন কোনও বাধা নেই, তখন লোকসভা থেকে কেন সাসংদ পদ ফেরাতে বিলম্ব করা হচ্ছে।
সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর জয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে অক্সিজেন দিয়েছেন কংগ্রেস শিবিরে। কংগ্রেসকে এদিন রীতিমতো উৎসবের মেজাজে পাওয়া যায়। আগামী ৮, ৯ ও ১০ অগাস্ট সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী মঞ্চ ইন্ডিয়া। এই সময় রাহুল গান্ধী সংসদে উপস্থিত থাকতে পারেন কি না, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।
সুপ্রিম কোর্টে মোদী পদবি মামলার শুনানি শুরু হয় শুক্রবার। সর্বোচ্চ আদালত সেই মামলায় সুরাত আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। এখানে উল্লেখ্য, গুজরাত সরকারের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০১৯ সালে রাহুল গান্ধী কর্নাটকে একটি নির্বাচনী জনসভায় মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications