নিজের ঘরে ফিরেছি মনে হচ্ছে, বৈষ্ণোদেবী দর্শন করে বললেন রাহুল গান্ধী
নিজের ঘরে ফিরেছি মনে হচ্ছে, বৈষ্ণোদেবী দর্শন করে বললেন রাহুল গান্ধী
ফের নিজেকে কাশ্মীরের সন্তান বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন আজ। সেখানে মন্দিরের দর্শন সেরে বেরিয়ে রাহুল বলেন, তাঁর মনে হচ্ছে তিনি অনেকদিন পর ঘরে ফিরেছেন। রাহুল জানিয়েছেন তিনি কাশ্মীরি পণ্ডিত। এর আগেও কাশ্মীরে পার্টি অফিস উদ্বোধনে এসে তিনি দাবি করেছিলেন কাশ্মীরকে তিনির নিজের বাড়ি বলেই মনে করেন। কারণ এই কাশ্মীরেই তাঁর বাড়ির লোকেরা ছিলেন।

সম্প্রতি কাশ্মীরের নির্বাচন করাতে তৎপর হয়েছে মোদী সরকার। কয়েকদিন আগে কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সব রাজনৈতিক দলকে ডিলিমিটেশন প্রক্রিয়ার শরিক হতে বলেছিলেন তিনি। সেই প্রতিনিধি দলে ছিলেন গুলাম নবি আজাদও। তাঁরা প্রধানমন্ত্রী মোদীর কাছে পাঁচটি দাবি রেখেছিলেন। প্রথম দাবিতে তাঁরা জানিয়েছিলেন কাশ্মীরকে তাঁর সম্মান ফিরিয়ে দিতে হবে। কাশ্মীরের বাসিন্দাদের জমি এবং বাসস্থানের অধিকার সুরক্ষিত করতে হবে। যদিও তারপরে মোদী সরকারের ডিলিমিটেশ প্রক্রিয়ায় শরিক হতে চায়নি পিডিপি। কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা না দেওয়া পর্যন্ত কোনও নির্বাচনে তিনি দাঁড়াবেন না বলে জানিয়ে গিয়েছেন।
তারপরেই কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাহুল গান্ধী। িতনি সেখানে গিয়ে বলেছিলেন কাশ্মীরে তিনি আসতে চেয়েছিলেন আগেই কিন্তু মোদী সরকার তাঁকে বিমানবন্দরে আটকে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন তিনি কাশ্মীরেরই সন্তান। তাঁর পূর্বপুরুষরা এখানেই ছিলেন। দিল্লিতে তিনি বাস করলেও তাঁর মন কিন্তু এখানেও পড়ে থাকে। তারপরেই তিনি বলেছিলেন এবার বারবার তিনি কাশ্মীরে আসবেন।
গণেশ চতুর্থীর শুভ দিনে বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গিয়েছিলেন রাহুল গান্ধী। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে নবরাত্রি। তার আগে সেজে উঠেছিল মন্দির। সেখানে দর্শন সেরে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, কাশ্মীরি পণ্ডিত তিনি। সকালেই তাঁর সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি দল। তাঁদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কাশ্মীরের পণ্ডিতদের জন্য কিছু করবেন। তিনি আরও জানিয়েছেন পরে তিনি লাদাখ সফরেও যাবেন। কাশ্মীরের বাসিন্দাদের আস্বস্ত করে তিনি জানিয়েছেন কংগ্রেসের প্রতিক হাত। হাতে চিহ্নের অর্থ হল ভয় পেয়ো না। ডরো মাত। ভগবান শিব এবং বাহে গুরুও হাত দেখিয়ে থাকেন।
জম্মু-কাশ্মীরে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। কাশ্মীরকে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই চালাবে কংগ্রেস।এদিন পায়ে হেঁটে বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications