হরিয়ানা, মহারাষ্ট্রে প্রার্থী নির্বাচন নিয়ে দলে অসন্তোষ! নির্বাচনের আগেই দেশ ছাড়লেন রাহুল গান্ধী
দেশ সফরে চলে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শনিবার তিনি ব্যাঙ্কক সফরে গিয়েছেন বলে জানা গিয়েছে।
হরিয়ানা, মহারাষ্ট্রে প্রার্থী বাছাই নিয়ে দলে প্রবল বিরোধ। ইতিমধ্যেই দলত্যাগ করেছেন হরিয়ানার প্রাক্তন প্রদেশ সভাপতি। যা পরিস্থিতি তাতে দল যে দুই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, তা ভিতরে ভিতরে স্বীকার করে নিচ্ছেন কংগ্রেস নেতাকর্মীরা। আর এরই মধ্যে বিদেশ সফরে চলে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শনিবার তিনি ব্যাঙ্কক সফরে গিয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ১০ অক্টোবর রাহুল গান্ধী ব্যাঙ্কক থেকে ফিরে আসবেন। প্রার্থী তালিকা নিয়ে বিরোধে হরিয়ানায় দলের প্রাক্তন সভাপতির দলত্যাগ করেছেন। দলত্যাগ করেছেন মুম্বই কংগ্রেসের নেত্রী উর্মিলা মাতণ্ডকরও। এই পরিস্থিতিতে নির্রবাচনের দুসপ্তাহ আগে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, দলের অভ্যন্তরে।
এদিকে, শনিবার দিনের শুরুর দিকে দলত্যাগের কথা ঘোষণা করেছিলেন হরিয়ানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তানোয়ার। গত রবিবার তিনি হরিয়ানার প্রার্থী তালিকায় অনিয়মের অভিযোগ করে সনিয়া গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভও দেখান। তাঁর অভিযোগ ছিল ৫ কোটি টাকায় বিক্রি হয়ে হরিয়ানার একএক কেন্দ্রের টিকিট।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা












Click it and Unblock the Notifications