উত্তরপ্রদেশে জেতার ভোটের নিরিখে নরেন্দ্র মোদীকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী?
সরযূ নদীর পাড়ে কি নরেন্দ্র মোদীর প্রভাব কমছে? উত্তরপ্রদেশের মাটিতে নরেন্দ্র মোদীর সমর্থন কমছে? উত্তরপ্রদেশের মাটিতে কি রাহুল গান্ধীর ভোটব্যাঙ্ক আরও শক্তিশালী হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
উত্তরপ্রদেশের মাটিতে রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী দুজনেই নির্বাচনে লড়াই করেছিলেন। দুজনেই জয়ী হয়েছেন। কিন্তু ভোটের নিরিখে মোদীর থেকে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন সোনিয়া গান্ধী পুত্র।

চলতি বছরেই রাম মন্দির উদ্বোধন হয়েছে। উত্তরপ্রদেশে রামরাজ্যের প্রচার শুরু হয় সারা দেশের মতো৷ গেরুয়া শিবির প্রবল হাওয়া তোলে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গতবারেও ব্যাপক ভোটে জয় পেয়েছিলেন মোদী। এবারও সেই কেন্দ্রেই লড়াই করেন তিনি। রাম মন্দিরের প্রচার চলেছে সব জায়গায়।
কিন্তু ফল প্রকাশে সেই প্রশ্নই সামনে এল৷ উত্তরপ্রদেশে মোদী ম্যাজিক কি কাজ করল? রাম মন্দির হাওয়া কতটা বইল? কারণ, খুব বেশি ব্যবধান নয়। মাত্র এক লক্ষ ৫২ হাজারের সামান্য বেশি ভোটে বারাণসী থেকে জয়ী মোদী৷ তিনি পেয়েছেন চার লক্ষ ৬০ হাজারের বেশি ভোট৷
কিন্তু এই উত্তরপ্রদেশেই নজর কেড়েছেন রাহুল গান্ধী। রায়বরেলি থেকে ৩ লক্ষ ৯০ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত মোট ভোটের পরিমাণ ৬ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোট৷ দুজনের আলাদা কেন্দ্র, ঠিক কথা। কিন্তু প্রাপ্ত ভোটের নিরিখে কি নরেন্দ্র মোদীকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী?
রাম মন্দিরের প্রবল প্রচারের সময়ও নিজের ভোটব্যাঙ্ক অটুট রাখলেন রাহুল? আগামী দিনের জন্য কি বড় বার্তা দিলেন তিনি? সেই প্রশ্ন তুলে দিলেন রাজীব গান্ধী পুত্র।
শুধু রায়বরেলি নয়। কেরলের আসন থেকেও লড়াই করেছিলেন রাহুল। সেখানেও বড় জয় পেলেন তিনি। ওই কেন্দ্রে রাহুল মোট ভোট পেয়েছেন ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি। ৩ লক্ষ ৪৭ হাজারের বেশি ভোটে তিনি জিতলেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications