মোদীর রাজ্যে গিয়ে আক্রান্ত রাহুল গান্ধী, শুরু হয়েছে দোষারোপের পালা
গুজরাতের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত রাহুল গান্ধী। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, বিজেপিকেই কাঠগড়ায় তুলল কংগ্রেস ।
গুজরাতের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। গুজরাটের বনসকণ্ঠা জেলায় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। রাহুলের কোনও চোট আঘাত না লাগলেও আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী। ক্ষতি হয়েছে তাঁর গাড়িটিরও। নরেন্দ্র মোদীর ভাষণ, কালো পতাকা ও পাথরকে ভয় না পেয়ে তিনি এগিয়ে যাবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

শুক্রবার গুজরাতের বন্যা কবলিত জেলা বনসকন্ঠা পরিদর্শনে গিয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। ধানেরা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে হেলিপ্যাডে ফেরার পথে আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট -পাটকেল ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। এমনকী সিমেন্টের চাঙড়ও ছোড়া হয় গাড়িতে। ইটের ঘায়ে গাড়ির পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। রাহুল গাড়ির সামনে বসে থাকায় অবশ্য তাঁর কোনও আঘাত লাগেনি। কিন্তু আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বনসকন্ঠার পুলিশ সুপার।
গোটা ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে কংগ্রেস। বিজেপিই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তবে সত্যিকে চেপে রাখা যায় না বলে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে।
Windowpanes of Cong VP's car broken in an organized attack by goons,security staff injured. BJP must know truth can't be silenced. 3/3 pic.twitter.com/Sswntiowf8
— Randeep S Surjewala (@rssurjewala) August 4, 2017
এদিকে এই ঘটনার পর রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর ভাষণ, কালো পতাকা ও পাথরকে ভয় না পেয়ে তাঁরা মানুষের পাশেই থাকবেন।
नरेंद्र मोदी जी के नारों से, काले झंडों से और पत्थरों से हम पीछे हटने वाले नहीं हैं, हम अपनी पूरी ताकत लोगों की मदद करने में लगाएंगे
— Office of RG (@OfficeOfRG) August 4, 2017
তবে বিজেপি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেছে বিজেপি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর












Click it and Unblock the Notifications