Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝাড়খণ্ডে বুথ ফেরত সমীক্ষা! মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে কে

ঝাড়খণ্ডে পাঁচ দফায় নির্বাচন শেষ হয়েছে শুক্রবার। সেদিন ভোট হয় ১৬ টি কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছেন প্রায় ৭১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

ঝাড়খণ্ডে পাঁচ দফায় নির্বাচন শেষ হয়েছে শুক্রবার। সেদিন ভোট হয় ১৬ টি কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছেন প্রায় ৭১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। সোমবার এই ভোট গণনা করা হবে। ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। তাতে কেউ কেউ বলছেন বিধানসভা ত্রিশঙ্কু হবে, আবার কেউ বলছেন সরকার গঠন করবে হেমন্ত সোরেনের জোট। তবে সেরকম কেউই বিজেপিকে এগিয়ে রাখেননি।

 প্রথমস্থানে হেমন্ত সোরেন

প্রথমস্থানে হেমন্ত সোরেন

অন্যদিকে পছন্দের মুখ্যমন্ত্রী নিয়েও হয়েছে বুথ ফেরত সমীক্ষা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার কথা এই বুথ ফেরত সমীক্ষায় জানা যাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন অনেক এগিয়ে রয়েছেন অন্য সকলের থেকে। বুথ ফেরত সমীক্ষায় তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২৯ শতাংশ।

দ্বিতীয়স্থানে রঘুবর দাস

দ্বিতীয়স্থানে রঘুবর দাস

অন্যদিকে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাসের প্রাপ্ত ভোটের পরিমাণ ২৬ শতাংশ।

আছেন আরও অনেকে

আছেন আরও অনেকে

এছাড়াও তালিকায় রয়েছেন বাবুলাল মারান্ডি। তিনি পেয়েছেন ১০ শতাংশ ভোট। চতুর্থ স্থানে থাকা সুদেশ মাহাত পেয়েছেন ৯ শতাংশ ভোট। অর্জুন মুন্ডা এবং শিবু সোরেন পেয়েছেন ছয় শতাংশ করে ভোট। এছাড়াও স্টিফেন মারান্ডি, জয়ন্ত সিনহা, মধু কোডা, সরয়ু রাই পেয়েছেন ১ শতাংশ করে ভোট। আর ১০ শতাংশ মানুষ এব্যাপারে মত প্রকাশ করতে চাননি।
বিজেপি এই প্রথম ঝাড়খণ্ডে একাই নির্বাচনী লড়াইয়ে নেমেছে। আসন সমঝোতা হয়নি দীর্ঘদিনের সহযোগী অল ঝাড়খণ্ড স্টুটেন্ডস ইউনিয়নের সঙ্গে।

বাবুলাল মারান্ডির সঙ্গে যোগাযোগ বিজেপির

বাবুলাল মারান্ডির সঙ্গে যোগাযোগ বিজেপির

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির সঙ্গে যোগাযোগ করেছে। ৮১ আসনের বিধানসভায় কোনও দল কিংবা জোটকে ৪১ টি আসনে জয়ী হতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+