১৯৬২ তে রাষ্ট্রপতি নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন রাধাকৃষ্ণান, ২০২২ এ জিতবে কোন দল?
১৯৬২ তে রাষ্ট্রপতি নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন রাধাকৃষ্ণান, ২০২২ এ জিতবে কোন দল?
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। পরপর দু'বার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর স্বাস্থ্যের কারণে তৃতীয়বার আর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ডঃ প্রসাদ। এই বিষয়টিই বড় সুযোগ এনে দিয়েছিল ডক্টর রাধাকৃষ্ণানের কাছে৷ কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর হয়েছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান৷ তার জয় প্রায় পূর্বনির্ধারিত ছিল, তাঁর বিরুদ্ধে প্রার্থী দেয়নি কোন দলই৷

রাষ্ট্রপতি হওয়ার আগে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন রাধাকৃষ্ণান
ডঃ রাধাকৃষ্ণান ১৯৫২ সাল থেকে উপরাষ্ট্রপতি ছিলেন। তাঁর মেয়াদে, তিনি যেভাবে রাজ্যসভার সভাপতিত্ব করেছিলেন, তাতে সবাই মুগ্ধ হয়েছিল। তাঁর প্রতি সংসদের সদস্যদের এমন শ্রদ্ধা ছিল যে, ক্ষমতাসীন ও বিরোধীদলের সদস্যরা সবাই তাঁর কথা শুনতেন। সুতরাং, ১০ বছর উপরাষ্ট্রপতি থাকার পর, ডঃ রাধাকৃষ্ণান ১৯৬২ সালে রাষ্ট্রপতি হন। সেবার, তামিলনাড়ুর বাসিন্দা ডঃ কৃষ্ণান ৫,৫৩,০৬৭ ভোট পেয়েছিলেন৷

রাষ্ট্রদূত হিসেবেও সফল ছিলেন রাধাকৃষ্ণান!
ডঃ রাধাকৃষ্ণানের একটি উজ্বল কর্মজীবন ছিল। মাত্র ২০ বছর বয়সে তিনি দর্শনের অধ্যাপক হন। তিনি যখন দেশে-বিদেশে দর্শনের বক্তৃতায় অংশ নিতেন, তখন মানুষ মুগ্ধ হয়ে তাঁর কথা শুনত। রাধাকৃষ্ণান মস্কোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও ছাপ ফেলতে ফেলেছিলেন, ১৯৪৯ সালের জুলাই মাসে তাঁকে সেখানে পাঠানো হয়। রাষ্ট্রদূত হিসাবে তার মেয়াদের শেষের দিকে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কই শুধু উন্নত হয়নি, স্ট্যালিনও তাকে পছন্দ করতে শুরু করেছিলেন।

কোন জায়গায় দাঁড়িয়ে ২০২২ রাষ্ট্রপতি নির্বাচন?
অন্যদিকে যদি আমরা ২০২২ এর রাষ্ট্রপতি নির্বাচনের দিকে চোখ রাখি তাহলে বিষয়টি স্পষ্ট হবে যে এখানে ১৯৬২-র পরিস্থিতি নেই৷ বিজেপি-বিরোধী দলগুলি ১৮ জুলাই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনায় ব্যস্ত।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মমতা ব্যানার্জি, মল্লিকার্জুন খাড়গে এবং অখিলেশ যাদবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীদের নাম সম্পর্কে তাদের মতামত চেয়েছেন। তবে এই তিন বিজেপি-বিরোধী নেতা-ই সরকারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করতে বলেছেন।

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক!
এসবের মাঝেই গত বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক হয়। এতে অভিন্ন প্রার্থীর নাম নিয়ে ঐকমত্যে আসার ঘোষণা করে বিরোধীরা। যদি বিজেপি-বিরোধী দলগুলির প্রথম পছন্দ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এর আগে নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ বিরোধী প্রার্থী হতে অস্বীকার করেছিলেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ এবং মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন৷ যদিও সে নিয়ে এখনও সহমত হতে পারেনি বিজেপি-বিরোধীরা।

২০২২ এ রাষ্ট্রপতি নির্বাচনে কারা এগিয়ে?
এদিকে বিজেপি রাম নাথ কোবিন্দকে আবারও রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে সে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন বিজেপি এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জায়গা থেকে প্রায় ২০০০০ ভোট পিছিয়ে রয়েছে৷ তবে বিজেপি-বিরোধীরা সম্মিলিত ভাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীকে পরাজিত করবে এরকমটা নয়। তবে বিজেপির কাছে সুযোগ রয়েছে বিভিন্ন স্বতন্ত্র বিধায়ক ও জেডিইউ-র মতো এনডিএর বাইরে থাকা বিজেপির বন্ধু মনোভাবাপন্ন দলগুলির থেকে সহায়ত নিয়ে নিজেদের মনোমতো প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত করা। আর এই 'বার্গেন গেমে' যে বিজেপি বিশেষ পারদর্শী তা চলতি মাসের ৫৭ আসনের রাজ্যসভা নির্বাচনই স্পষ্ট করে দিয়েছে৷
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications