Priyanka Gandhi: রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাডে কংগ্রেসের বাজি প্রিয়ঙ্কা গান্ধী, ভোট ময়দানে পা সনিয়া-কন্যার
Priyanka Gandhi: এবার সরাসরি ভোটের ময়দানে ডেবিউ প্রিয়ঙ্কা গান্ধীর। লোকসভা উপনির্বাচনে ওয়েনাডে (Wayanad) প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করছে কংগ্রেস (Congress Candidate)। দাদা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে যাওয়া আসনে এবার লড়বেন বোন। মঙ্গলবার উপনির্বাচনের দিন ঘোষণা হতেই সোনিয়া-তনয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করল কংগ্রেস।
কেরলের ওয়েনাড লোকসভা আসনে ১৩ নভেম্বর হবে উপনির্বাচন। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী ও কেরলের ওয়েনাড দুটি আসন থেকেই জয়ী হন রাহুল গান্ধী। এরপর ওয়েনাড আসন ছেড়ে রায়বরেলী ধরে রাখেন রাহুল। ওয়েনাড আসনে উপনির্বাচনে এবার কংগ্রেসের বাজি প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড আসনে প্রিয়ঙ্কা গান্ধীকেই প্রার্থী করার কথা গত জুনেই ঘোষণা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ২০১৯ এও ওয়েনাডে জিতেছিলেন রাহুল। ওয়েনাড লোকসভায় উপনির্বাচনে (Loksabha Bypoll) প্রিয়াঙ্কা গান্ধী যদি জেতেন তাহলে সেক্ষেত্রে গান্ধী পরিবার থেকে তৃতীয় সদস্য যাবেন বর্তমান সংসদে।
রায়বরেলীর (Rae bareli) আসন জিতে লোকসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন সনিয়া গান্ধী। আর এবার প্রিয়ঙ্কা গান্ধীর ভাগ্যপরীক্ষা। প্রিয়ঙ্কার জয় নিয়ে আশাবাদী দাদা রাহুল গান্ধীও।
Priyanka Gandhi Vadra to contest from Wayanad Parliamentary constituency, in the by-election to Lok Sabha.
— ANI (@ANI) October 15, 2024
Ramya Haridas and Rahul Mamkootathil to contest from Chelakkara and Palakkad Assembly constituencies respectively for the by-election to Kerala Assembly. pic.twitter.com/4RZtZRa0it
প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে রাহুল বলেন, "আমার জন্য ওয়েনাডের দ্বার সবসময় খোলা। প্রিয়ঙ্কাও ওখানে জয়ী হবে। ওয়েনাডের মানুষ একসঙ্গে দুজন সাংসদ পেয়েছে মনে করবেন। ওয়েনাডের প্রতিটি মানুষকে আমি ভালোবাসি।"
কেরলের ২ আসনে বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। পলাক্কাড আসনে প্রার্থী রাহুল মামকুতাথিল ও চেলাক্কারা আসনে রাম্য হরিদাসকে প্রার্থী করেছে কংগ্রেস। ১৩ নভেম্বর দেশের ১৫ রাজ্যে ৪৭টি বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন।
প্রিয়ঙ্কা গান্ধীকে সরাসরি রাজনীতিতে দেখার দাবি উঠেছিল কংগ্রেসের অন্দরেই। যদিও এতদিন দূর থেকেই নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। গত লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার জল্পনাও ছিল জোরদার। কিন্তু এতদিন কোনও নির্বাচনেই প্রার্থী হননি তিনি। এবার ওয়েনাডে লড়বেন প্রিয়ঙ্কা। দাদার সঙ্গে সংসদে বোনের যাওয়াও কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে হাত শিবির।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications