Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Priyanka Gandhi: চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম, লোকসভা ভোটের আগে ED-র কোপ কংগ্রেসে

জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। হরিয়ানার ফরিদাবাদে প্রমোিটংয়ের জন্য কৃষিজমি কেনা মামলার তদন্তে চার্চশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করেছে ইডি। ২০০৬ সালে সেই কৃষিজমি কেনা হয়েছিল। এবং ২০১০ সালে সেউ একইউ জমি দিল্লির এক রিয়েলএস্টেট কোম্পানিকে বিক্রি করা হয়।

এই কেনাবেচায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্ত শুরু করেছিল ইডি। অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধী পাওয়া েথকে জমি কেনার ঘটনায় জড়িত ছিলেন। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রা ৪০ একর জমি কিনেছিলেন। ২০১০ সালে আবার সেই জমি তিনি বিক্রি করে দেন।

Priyanka Gandhi

এই জমি কেনাবেচার সময় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেকারণে চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর স্বামী রবার্ট ভদ্রার নামও উল্লেখ করেছে ইডি। এমনকি এই ঘটনায় নাম জড়িয়েছে ডিফেন্স ডিলার সঞ্জয় ভান্ডারিরও। কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই সঞ্জয় ভান্ডারিও পালিয়ে গিয়েছে দেশ থেকে।

ইডির চার্জশিটে উল্লেখ করেছে রবার্ট ভদ্রা এই সঞ্জয় ভান্ডারির টাকায় লন্ডনে নিজের সম্পত্তির রিনোভেশন করিয়েছিলেন। ২০১৬ সালে সঞ্জয় ভান্ডারিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার। ২০২০ সালে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল সঞ্জয় ভান্ডারি রবার্ট ভদ্রার ঘনিষ্ঠ সহযোগী।

এদিকে লোকসভা ভোটের মুখে জমি কেলেঙ্কারি মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকায় চাপ বাড়বে কংগ্রেসে তাতে কোনও সন্দেহ নেই। আগামীকাল নাগপুরে বিশাল পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস। সেই পদযাত্রা থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস।

আগামী ১৪ জানুয়ারি থেকে আবার রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ন্যায় যাত্রা শুরু করবেন। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব এটি। সেই যাত্রা একমাত্র লোকসভা ভোটকে সামনে রেখেই করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একেবারেই ভাল ফল করেনি কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+