এনসিইআরটি বই বিতর্কে প্রধানমন্ত্রীর অসন্তোষ, বিচারব্যবস্থা অধ্যায়ে দায় নির্ধারণে কড়া বার্তা কেন্দ্রের
এনসিইআরটির পাঠ্যবইয়ে 'বিচারব্যবস্থায় দুর্নীতি' অধ্যায় ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ও দায় নির্ধারণের ওপর জোর দেন। সরকারের শীর্ষস্তরে স্পষ্ট বার্তা এধরনের সংবেদনশীল বিষয়ে কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না।
এদিকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে 'বিচারব্যবস্থায় দুর্নীতি' শীর্ষক অধ্যায় প্রকাশকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা শুরু হয়। বিতর্ক তুঙ্গে উঠতেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুঃখপ্রকাশ করে জানান, বিচারব্যবস্থাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। তাঁর কথায়, "যা হয়েছে তাতে আমি অত্যন্ত দুঃখিত।"

এরই মধ্যে কঠোর অবস্থান নেয় সুপ্রিম কোর্ট। আদালত ওই বইটির অনলাইন ও অফলাইন প্রবেশাধিকার সম্পূর্ণভাবে স্থগিত করার নির্দেশ দেয়। পাশাপাশি স্কুলশিক্ষা দপ্তরের সচিব ও এনসিইআরটি-র ডিরেক্টর দিনেশ প্রসাদ সাকলানি কে শোকজ নোটিশ পাঠানো হয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়েছে, 'বিচারব্যবস্থায় দুর্নীতি' অধ্যায় প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে ইউজিসি বা কোনও মন্ত্রকের সঙ্গে যুক্ত থাকবেন না। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহেতা নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার কথা জানান। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত তাতে অসন্তোষ প্রকাশ করে বলেন, পাঠানো নোটিশে ক্ষমাপ্রার্থনার স্পষ্ট ভাষা নেই। তাঁর পর্যবেক্ষণ, এমন বিষয় পড়ানো হলে ছাত্র-। শিক্ষক ও অভিভাবকদের মনে বিচারব্যবস্থা সম্পর্কে ভুল বার্তা যেতে পারে, যা অত্যন্ত উদ্বেগজনক।
উল্লেখ্য, সংশ্লিষ্ট অধ্যায়ে বিচারব্যবস্থার সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও দুর্নীতি, বিচারাধীন মামলার জট, বিচারকের ঘাটতি ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়, বিচারকদের জন্য আচরণবিধি রয়েছে ও আদালতের ভিতরে বাইরে তাঁদের আচরণ সেই বিধির আওতায় পড়ে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে মানুষের আস্থা ফেরাতে কেন্দ্র ও রাজ্য স্তরে পদক্ষেপের কথাও উল্লেখ ছিল।
বইটিতে বিচারাধীন মামলার পরিসংখ্যানও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে প্রায় ৮১ হাজার, হাই কোর্টগুলিতে প্রায় ৬২.৪০ লক্ষ ও জেলা ও অধস্তন আদালত মিলিয়ে প্রায় ৪.৭০ কোটি মামলা ঝুলে রয়েছে বলে দাবি করা হয়। তবে এই তথ্য উপস্থাপনা নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যার জেরে এখন প্রশাসনিক ও আইনি দুই স্তরেই জবাবদিহির দাবি জোরদার।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications