Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়তে থাকা edible তেলের দাম কমাতে চেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের! রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ

উৎসবের মরশুমে দেশে ক্রমশ বাড়ছে ডাল এবং ফুড ওয়েলের (Edible Oil) দাম। ক্রমশ টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। আর এই অবস্থায় মূল্যবৃদ্ধি ঠেকাতে কড়া ব্যবস্থা নিতে চলেছে। সরকার বিদেশ থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে র

উৎসবের মরশুমে দেশে ক্রমশ বাড়ছে ডাল এবং ফুড ওয়েলের (Edible Oil) দাম। ক্রমশ টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। আর এই অবস্থায় মূল্যবৃদ্ধি ঠেকাতে কড়া ব্যবস্থা নিতে চলেছে। সরকার বিদেশ থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারগুলিকেও খাদ্যবস্তু মজুদ রাখার উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের!

একদিকে জ্বালানির দাম দেশজুড়ে বাড়ছে অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। আর এভাবে সব জিনিসের দাম বাড়তে থাকায় চাপ বাড়ছে সরকারের। খাদ্যমন্ত্রকের সচিব (Food Secretary) সুধাংশু পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, মালয়েশিয়াতে শ্রমিক সঙ্কট তৈরি হয়েছে। palm oi-এর দামও বিশ্বের বাজারে বাড়তে শুরু করেছে।

কিন্তু ভারতের বাজারে তেমনটা কোনও প্রভাব পড়েনি। সুধাংশুবাবুর মতে, বিশ্বের বাজারে দাম বাড়তে থাকার পরেও ভারতে দাম নিয়ন্ত্রনেই রয়েছে। তবে এই প্রসঙ্গে রাজ্যগুলিকে এগিয়ে আসার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রকের সচিব। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই এই কথা বলেন সুধাংশু পান্ডে।

তিনি বলেন, সরকার Edible Oil-এর আমদানি বাড়াতে চলেছে কিন্তু রাজ্য সরকারগুলিকেও মজুদদারি রাখার উপর কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রকের সচিব আরও জানান, এই মুহূর্তে মাস্টার্ড ওয়েলের প্রোডাকশন ১০ লাখ মেট্রিক টন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা খুব শীঘ্রই এই সিদ্ধান্তের সুফল পড়তে শুরু করবে।

শুধু তাই নয়, তেলের দাম আরও কমতে থাকবে বলে আশা সুধাংশু পান্ডের। আর তাতেই উৎসবের মরশুমে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি থেকে ছাড় পাবেন বলে আশা তাঁর। এদিন সাংবাদিক বৈঠকে মূল্যবৃদ্ধি রুখতে সরকারের একগুচ্ছ পদক্ষেপের কথা তুলে ধরেন সুধাংশু পান্ডে। তিনি আরও জানান, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারগুলি আগামী সপ্তাহ থেকে স্টক লিমিট তৈরি করা শুরু করে দেবে।

যদি কোনও ব্যবসায়ীর কাছে রাখার অতিরিক্ত স্টক পাওয়া আয় তাহলে আইন অনুয়ায়ি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রকের সচিব। শুধু তাই নয়, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে নজরদারি রাখতে প্রত্যেক সপ্তাহে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ডালের মূল্যবৃদ্ধি নিয়েও এদিন বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রকের সচিব (Food Secretary) সুধাংশু পান্ডে।

তিনি বলেন, ডালের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার নানা ভাএ চেষ্টা করে যাচ্ছে। আগামী মাসে সমস্ত রাজ্যগুলির সঙ্গে কেন্দ্র বৈঠক করবে বলে জানিয়েছেন সুধাংশু পান্ডে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+