Sudha Murthy: মহিলা দিবসে বড় ঘোষণা! সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন দিলেন রাষ্ট্রপতি মুর্মু
Sudha Murthy: মহিলা দিবসে বড় ঘোষণা! অধ্যাপিকা এবং লেখক সুধা মূর্তিকে রাজ্যসভায় সাংসদ হিসাবে মনোনীত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার ভারত সহ গোটা বিশ্বেই আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছেন।
আর এমন একটা দিনেই এই ঘোষণা। যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াজুড়ে শুভেচ্ছা বার্তা সুধা মূর্তিকে (Sudha Murthy) ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পোস্টে লিখছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত (Sudha Murthy) করেছেন। এই খবরে আমি অন্তত্য খুশি। সামাজিক ক্ষেত্রে সুধাজির অনস্বীকার্য অবদান রয়েছে। জনহিতকর এবং শিক্ষাক্ষেত্রেও তাঁর কাজ প্রংসনীয় বলেও বার্তা প্রধানমন্ত্রীর।
রাজ্যসভায় সুধা মূর্তির উপস্থিতি 'নারী শক্তি'র ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ হবে বলেও মনে করছেন তিনি। রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর সময়কাল অন্তত প্রশংসনীয় হবে বলে আগাম অভিনন্দনও প্রধানমন্ত্রী তাঁর পোস্টে জানিয়েছেন।
শিক্ষাবিদ কিংবা লেখিকা হিসাবেই নয়, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী (Sudha Murthy)। এমনকি একজন লড়াকু মহিলাও বটে সুধা মুর্তি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে। সুধা মূর্তি যে রাজনীতির ময়দানে আসতে পারেন গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এমনকি নতুন সংসদ ভবনে হঠাত করেই তাঁকে দেখা গিয়েছিল। শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনে আসেন সুধা। আর সেই সময় থেকেই তাঁর রাজনৈতিক যোগ নিয়ে যাবতীয় জল্পনা শুরু হয়।
I am delighted that the President of India has nominated @SmtSudhaMurty Ji to the Rajya Sabha. Sudha Ji's contributions to diverse fields including social work, philanthropy and education have been immense and inspiring. Her presence in the Rajya Sabha is a powerful testament to… pic.twitter.com/lL2b0nVZ8F
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় সেই জল্পনা সত্যি হল। রাজ্যসভায় সাংসদ হিসাবে মনোনীত হলেন নারায়ণ মূর্তির স্ত্রী সুধা। গত কয়েকদিন আগেই মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। সংসদে মহিলাদের উপস্থিতি বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি দেশে নারী ক্ষমতায়নের কথাও বলতে শোনা গিয়েছে। সেই প্রেক্ষাপটে এদিনের এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কর্নাটকে ১৯৫০ সালে ১৯ অগস্ট জন্মগ্রহণ করেন সুধা মূর্তি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা হলেও লেখালেখির কাজ করতে ভালোবাসতেন। যদিও 'টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি'তে প্রথম চাকরি সুধার। যদিও শিক্ষিকা হিসাবে বহুদিন এরপর কাজ করে গিয়েছেন। বেঙ্গালুরুর একটি স্কুলেম পড়াতেন। পড়ানোর পাশাপাশি লেখার কাজও চালিয়ে জেতেন। বিভিন্ন ভাষায় অন্তত ৪০ টি বই রয়েছে সুধা মূর্তির।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications