অমৃতকাল অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হবে! প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি মুর্মুর
পঁচাত্তর তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, অযোধ্যায় বিশাল রাম মন্দির ভারতীয় নাগরিকদের বিশ্বাসের প্রতিফলন। পাশাপাশি তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর মরণোত্তর ভারতরত্ন পাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, তিনি তাঁর সমগ্র জীবন অনগ্রসর শ্রেণির মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেছেন, জাতি এখন অমৃতকালের প্রথমের দিকে। এটা রূপান্তরের সময়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ সামনে রয়েছে। লক্ষ্য অর্জনে দেশের প্রতিটি নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

অযোধ্যার রাম মন্দির সম্পর্কে তিনি বলেছেন, এই সপ্তাহের শুরুতে অযোধ্যায় নতুন রাম মন্দিরে ভগবান রামের ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠা প্রত্যক্ষ করেছেন সবাই। ইতিহাসবিদরা এই ঘটনাকে ভারতের সভ্যতাগত ঐতিহ্যের পুনঃ আবিষ্কারের ক্ষেত্রে একটি যুগান্তকারী হিসেবে বিবেচনা করবেন। তিনি বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরে মন্দির তৈরির কাজ শুরু হয়। এটা শুধু
জনগণের বিশ্বারের উপযুক্ত অভিব্যক্তিই শুধু নয়, বরং বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের অগাধ আস্থারও প্রমাণ।
তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে আমাদের জিডিপি বৃদ্ধির হার প্রধান অর্থনীতির মধ্যে সর্বোচ্চ রয়ে গিয়েছে। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস করার সব কারণ রয়েছে, যে এই পারফরম্যান্স ২০২৪ এবং তার পরেও অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবদানের জন্য দেশের মহিলা ক্রীড়াবিদদের প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, তিনি আশা করেন, এই বছরের শেষের দিকে প্যারিস অলিম্পিকে দেশ নতুন মানদণ্ড স্থাপন করবে। ৭৫ তন প্রজাতন্ত্র দিবসে জাতি উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি গত বছর ভারতের সর্বকালের সেরা এশিয়ান গেমসের পারফরম্যান্সের উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতি বলেছেন, তিনি কৃষক ও শ্রমিকদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চান, যাঁরা নীরবে পরিশ্রম করে এবং জাতির জন্য একটি ভাল ভবিষ্যত তৈরিতে বড় অবদান রাখে। এই শুভ উপলক্ষের প্রাক্কালে ভারতও দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে অভিবাদন জানায়। পুলিশ ও আধা সামরিক বাহিনী, যাঁদের বীরত্ব ও সতর্কতা ছাড়া আমরা আমাদের বিশাল উচ্চতা অতিক্রম করতে পারতাম না।
রাষ্ট্রপতি দেশের বিচার বিভাগ ও অসামরিক পরিষেবার সদস্যদেরও তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশে ভারতীয় মিশনের কর্মকর্তাদের এবং অনাবাসী ভারতীয় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications