পিকের প্রাক্তন সহযোগীর হাত ধরেই উত্থান টিপ্রামোথার, জনজাতি মহলে ‘রাজা’ প্রদ্যোৎকিশোর
প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগীই চালিত করেছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মাকে। তাঁর প্রচার পরিকল্পনায় ভর কর ত্রিপুরার জনজাতি মহলে প্রদ্যোৎকিশোর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
প্রথমবার নির্বাচনে লড়েই বিরাট সাফল্য পেয়েছে ত্রিপুরার নয়া পার্টি টিপ্রামোথা। কিন্তু কোন পথে পেলেন সাফল্যের খোঁজ? মাত্র দু-বছরের মধ্যেই প্রদ্যোৎ কিশোরের টি্প্রামোথা হয়েছে ত্রিপুরার প্রধান বিরোধী দল। কিন্তু কী করে এত স্বল্প সময়ে তা সম্ভব হল? এ ব্যাপারে কৃতিত্ব দাবি করতে পারেন প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী।
প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগীই চালিত করেছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মাকে। তাঁর প্রচার পরিকল্পনায় ভর কর ত্রিপুরার জনজাতি মহলে প্রদ্যোৎকিশোর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এক তরুণ তুর্কি ভোট কৌশলীর মস্তিষ্কপ্রসূত অভিনব প্রচার পরিকল্পনায় দু-বছরেই ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মার উত্থান হয়।

যাঁর রাজনৈতিক কৌশলের উপর ভর করে প্রদ্যোৎকিশোর সাফল্যের দেখা পেয়েছে, তিনি হলেন প্রসূন কুমার। বয়স মাত্র ৩০। তিনি একটা সময় প্রশান্ত কিশোরের অফিসের দায়িত্বে ছিলেন। এবার তিনিই টিপামোথার প্রচারের পিছনে আসল কলকাঠি নাড়েন।
প্রসূন কুমার একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক। ২০২২ সাল থেকে প্রদ্যোৎ মাণিক্যের সঙ্গে কাজ করে আসছেন তিনি। দেশের অন্যান্য রাজনৈতিক কৌশলবিদদের থেকে তিনি ভিন্ন। তাঁর নিজস্ব কোনো সংস্থা নেই। প্রদ্যোৎ মাণিক্য তাঁকে তাঁর একমাত্র 'রাজনৈতিক সহযোগী' বলে অভিহিত করেন।
এই প্রসূন কুমার রিয়েল এস্টেট কোম্পানিতে একজন কৌশলী এবং পেশাদার পরামর্শদাতা হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০১৮ সালে তিনি রাজনীতির অলিন্দে পা দেন। তারপর তিনি নিজের রাজ্য বিহারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে তিনি প্রশান্ত কিশোরের আই প্যাকের সঙ্গে কাজ করেছিলেন অন্ধ্রপ্রদেশ নির্বাচনের জন্য। তিনি কাজ করেছিলেন ওয়াই এস আর কংগ্রেসের জগনমোহন রেড্ডির সঙ্গে।
প্রশান্ত কিশোর যখন জেডিইউয়ের সহ-সভাপতি হিসাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন, তখন প্রশান্ত কিশোর তাঁকে সহযোগী হিসেবে নির্বাচিত করেছিলেন। তখন তিনি বিহার আই প্যাক ইউনিটের দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রশান্ত কিশোরের অফিস পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
২০২০ সালে তাকে আই প্যাকের দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের কাজেক জন্যও। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারণার জন্য ডেডিকেটেড আউটরিচ প্রচারাভিযান ডিজাইন করার কাজ দেওয়া হয়েছিল। এই বছরই তিনি আই প্যাক থেকে বিচ্ছিন্ন হন। তারপর তরুণ রাজনৈতিক কৌশলী এককভাবে কাজ করতে শুরু করেন।
প্রসূন কুমার ২০২১ সালে প্রদ্যোৎকিশোরের সংস্পর্শে এসেছিলেন। ২০২২ সালের মার্চ মাস থেকে তিনি ত্রিপুরায় প্রদ্যোৎকিশোরের টিপ্রামোথার সঙ্গে পুরো সময় কাজ শুরু করেছিলেন। এরপর তিনি মহারাজা বীর বিক্রম লিডারশিপ প্রোগ্রাম (এমবিবিএলপি) নামে একটি কর্মসূচির মাধ্যমে তরুণ পেশাদারদের একটি দল তৈরি করেন।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications