উত্তরাখণ্ড সরকারের চিন্তা বাড়িয়ে হাসপাতাল থেকে গায়েব ২০ জন করোনা রোগী
উত্তরাখণ্ড সরকারের চিন্তা বাড়িয়ে হাসপাতাল থেকে গায়েব ২০ জন করোনা রোগী
দেশজুড়ে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী গ্রাফ কেন্দ্র সরকারকে উদ্বেগে ফেলেছে। এরই মধ্যে আবার নতুন করে চিন্তা বাড়ালো ২০ জন করোনা রোগী, যারা উত্তরাখণ্ডের তেহরি জেলার মুনি কি রেটি এলাকার এক হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে। রবিবার এদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

করোনা আক্রান্ত ২০ জন পলাতক
পুলিশের আইজি সঞ্জয় গুঞ্জয়াল এ প্রসঙ্গে বলেন, '২০ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে যারা কোভিড বিধি ভেঙে পালিয়েছে এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলেছে। তাঁদের খোঁজে দল গঠন করা হয়েছে। আমরা রাজস্থান সরকারকেও এ বিষয়ে সচেতন করেছি কারণ তারা ওই রাজ্যের বাসিন্দা।' এরা দেশের বিভিন্ন জায়গা থেকে কুম্ভ সফরে এসেছিল এবং করোনা পজিটিভ ধরা পড়ার পর তারা হাসপাতালে ভর্তি হয়।

৫৭ সপ্তাহে সর্বাধিক কোভিড কেস
প্রসঙ্গত, ৫৭ সপ্তাহে (১১-১৭ এপ্রিল) উত্তরাখণ্ড সরকার সর্বাধিক ১৩,৯২৪টি কোভিড কেস রিপোর্ট করেছে। ৫৬ সপ্তাহে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়ে ১০৪ হয়েছে, যেখানে শনিবার ২৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার উত্তরাখণ্ডে সক্রিয় করোনা কেসের সংখ্যা পৌঁছেছে ১৭,২৯৩-তে এবং এদিন ১৩টি জেলায় নতুন করে ২৬৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মাস্ক না পরলে জরিমানা
মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত রাজ্যে কোভিড পরিস্থিতির পর্যালোচনা নিয়ে তাঁর আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। মাস্ক না পরার জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে যাঁরা কোভিড বিধি মেনে চলবনে না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে একশো জন
বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিথি সংখ্যা কমিয়ে একশো করে দিয়েছে সরকার। এর আগে গত সপ্তাহে এই সংখ্যাটি ছিল ২০০। তবে এই নিয়ম থেকে ছাড় আছে হরিদ্বারে চলা কুম্ভ মেলা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবারই আর্জি করেছেন যে প্রতীকী হিসাবে উদযাপন হোক কুম্ভ মেলা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications