মহিলা পুলিস অফিসারকে জীবন্ত পুড়িয়ে হত্যা কেরলে
মহিলা পুলিসকর্মীকে বাড়ির সামেই পুড়িয়ে হত্যা করলেন এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজা জেলায়।
মহিলা পুলিসকর্মীকে বাড়ির সামেই পুড়িয়ে হত্যা করলেন এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজা জেলায়। তিন সন্তানের মা ওই মহিলা পুলিসকর্মীর স্বামী বিদেশে কাজ করেন। সন্তানদের নিয়ে তিনি একাই থাকতেন।

শনিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন সৌম্যা প্রকাশ নামে ওই মহিলা পুলিসকর্মী। বাড়ির বাইরে তখন দাঁড়িয়েছিল অভিযুক্ত ট্রাফিক পুলিসকর্মী আজাজের গাড়ি। সৌম্যা নিজের স্কুটার রাখবেন বলে আজাজের গাড়ির পিছনে হর্ন বাজাতে থাকেন। এরই মধ্যে আজাজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। ঘটনাস্থলেই জীবন্ত পুড়ে মারা যান সৌম্যা।
আজাজকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আলাপ্পুজা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কেন এই ঘটনা ঘটালেন আজাজ তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস।
গত এপ্রিলেও ঠিক একইভাবে ত্রিশূরে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে বাড়িতে ঢুকে পুড়িয়ে হত্যা করেছিল আততায়ীরা। মার্চ মাসও একইভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল ২০ বছরের এক ছাত্রকে। এই ধরনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছে কেরল প্রশাসন।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications