দিল্লির বাতাসে বিষ? দূষণের তালিকায় বিশ্বের উপরের স্থানে রয়েছে রাজধানী?
দিল্লির বাতাস দূষণে ভারী! সুস্থ, স্বাভাবিক শ্বাস নেওয়ার ক্ষেত্রেও দিল্লি উপযুক্ত নয়? তাই নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। আর তাতেই ফের প্রশ্ন উঠছে দেশের রাজধানীকে নিয়ে। বিশ্বের সব থেকে দূষিত রাজধানীতে পরিণত হয়েছে দিল্লি।
সুইস গ্রুপ আইকিউ এয়ার এই বিষয়ে সমীক্ষা ও পর্যবেক্ষণ চালিয়েছিল। সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তাতেই আশঙ্কার ছায়া ছড়িয়েছে রাজধানীতে। ২০২৩ থেকে পর্যবেক্ষণ হয়েছে ১৩৪টি দেশে। তার মধ্যে তৃতীয় স্থান দখলকারী ভারত। পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণ কণা আছে।

শহর হিসেবে দুশ্চিন্তা ছড়িয়েছে দিল্লি। সেখানে প্রতি ঘন মিটারে দূষণ কণার পরিমাণ প্রতি ঘনমিটারে ৯২.৭ মাইক্রোগ্রাম। ২০২২ সালে এই দূষণের পরিমাণ ছিল ৮৯.১ মাইক্রোগ্রাম। অর্থাৎ এত কিছুর পরেও দিল্লির দূষণ কমানো যাচ্ছে না। বরং লাফিয়েই বাড়ছে।
দূষণের ক্ষেত্রে বিহারের বেগুনসরাইয়ের নামও উঠে এসেছে এই তালিকায়। বলে রাখা ভালো এই শহরের নাম আগে দূষণের তালিকায় ছিল না। দূষণের নিরিখে বাংলাদেশ একদম প্রথমে আছে। তারপর আছে পাকিস্তান।
শহরের দূষণ তালিকা হিসেবে পাকিস্তানের লাহোর রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের ঢাকা রয়েছে তৃতীয়তে। নেপালের কাঠমান্ডু চতুর্থ স্থানে। থাইল্যান্ডের চিয়াংমাই শহর রয়েছে পাঁচ নম্বর স্থানে। দূষণের মাত্রায় প্রথম স্থানে আছে দিল্লি৷
২০২২ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে ১৩১ টি দেশ, অঞ্চল এবং অঞ্চলের ৭,৩২৩ টি অবস্থান থেকে তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে, এই সংখ্যা বেড়ে ১৩৪ টি দেশ, ৭,৮১২ টি অঞ্চল হয়েছে।
পিএম ২.৫ বায়ুদূষণের সংস্পর্শে আসার ফলে হাঁপানি, ক্যান্সার, স্ট্রোক এবং ফুসফুসের জটিল রোগ হয়। এছাড়াও আরও অসংখ্য রোগ ব্যধী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বব্যাপী প্রতি নয় জন মৃত্যুর মধ্যে এটি একটি আনুমানিক কারণ। বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য সব থেকে বড় পরিবেশগত হুমকি। ডব্লিউএইচওর মতে, প্রতি বছর বিশ্বব্যপী আনুমানিক সাত মিলিয়ন অকাল মৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications