কংগ্রেসের ক্ষমতায় থাকার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে বিজেপি, দাবি রাম মাধবের
কংগ্রেসের ক্ষমতায় থাকার রেকর্ড ভেঙে ফেলবে বিজেপি। ২০৪৭ সাল পর্যন্ত সরকারে থাকবেন তাঁরা। এমনই বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাম মাধব।
কংগ্রেসের ক্ষমতায় থাকার রেকর্ড ভেঙে ফেলবে বিজেপি। ২০৪৭ সাল পর্যন্ত সরকারে থাকবেন তাঁরা। এমনই মন্তব্য করলেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধব। শুক্রবার ত্রিপুরায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেছেন, 'জাতীয়তাবাদ বিজেপির ডিএনএ। ভোটাররা মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশের উন্নয়নের পথ আরও এগিয়ে দিয়েছেন। মোদীর নেতৃত্বে নতুন দেশ গড়বে। কেউ আর গৃহহীন, কর্মহীন থাকবেন না।

রেকর্ড ভাঙবে বিজেপি
রাম মাধবের কথায়, ১৯৫০ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কংগ্রেস দেশ শাসন করেছে। মোদীজি সেই রেকর্ড ভেঙে দেবেন। এবার ১০০ বছর দেশ শাসন করবে বিজেপি সরকার।'

জাতীয়তাবাদ বিজেপির ডিএনএ-তে
জাতীয়তাবাদের নাম করে বিজেপি ভোটে জিতেছে বলে যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের উদ্দেশ্য করে রাম মাধব বলেছেন, জাতীয়তাবাদ বিজেপির ডিএনএ। তাতে ভোট থাকুক আর না থাকুক। এর থেকে বিজেপিকে আলাদা করা যাবে না। বিজেপির শাসনে ভারত বিশ্ব গুরুর আসনে বসবে। ২০২২ সাল থেকেই বদলে যাবে দেশের চরিত্র। কর্মসংস্থানে কোনও ঘাটতি থাকবে না দেশে। এমনই দাবি করেছেন তিনি।

নতুন স্বপ্ন বিজেপির
প্রসঙ্গত উল্লখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটের পর মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন। কিন্তু বাস্তবে তা পূরণ করেনি। ২০১৯-এর লোকসভা ভোটে তাই এই কর্মসংস্থানকেই ইস্যু করেছিল বিরোধীরা। এই বিষয়টি যে সংসদেও বিরোধীদের আক্রমণের কারণ হবে তা আগাম আঁচ করতে পেরেই কর্মসংস্থান মোকাবিলায় বিশেষ কমিটি গড়েছেন মোদী।
কিন্তু রাম মাধবের এই দাবি আরও একটি প্রশ্ন তুলে দিয়েছে, যাঁরা পরিবারতন্ত্র নিয়ে বরাবর কংগ্রেসকে খোঁটা দিয়ে এসেছে তাঁরা ১০০ বছর দেশ শাসন করার স্বপ্ন দেখছেন।
-
পশ্চিম এশিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি, কীভাবে মোকাবিলা? পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন










Click it and Unblock the Notifications