সরকারি কর্মসূচি, খোলা মাঠ! প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে করতালি তেলেঙ্গানায়
তেলেঙ্গানার মেহবুবনগরে সমাবেশে ভাষণ। আর সেখান থেকেই মুলুগুতে একটি কেন্দ্রীয় আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও জানিয়েছেন, এটির নামকরণ করা হবে আদিবাসী মহিলা সামাক্কা-সারাক্কার নামে। এই বিশ্ববিদ্যালয় তৈরি ৯০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তিনি তেলেঙ্গানার জনগণকে তাঁদের ভালবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। এই মুহুর্তে তিনি সরকারি কর্মসূচিতে রয়েছেন। তাই সেখানে তিনি নিজেকে বন্দি করে রেখেছেন। প্রধানমন্ত্রী জানান তিনি ১০ মিনিট পরে খোলা মাঠে যাবেন এবং সেখানে খোলা মেলা কথা বলবেন।

প্রধানমন্ত্রী বলেন, সেখানে যাওয়ার আগে এদিন সকালে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, যেসব দেশবাসী পরিচ্ছন্নতা কর্মসূচিতে আগ্রহী, তাঁদেরকে একঘন্টা সময় বের করে অভিযানে অংশ নেওয়ার অনুরোধ করছেন।
প্রধানমন্ত্রী দাবি করেছেন সাম্প্রতিক বছরগুলিতে তেলেঙ্গানার মানুষ লোকসভা, বিধানসভা এবং নাগরিক নির্বাচনে বিজেপিকে শক্তিশালী করেছে। তিনি বলেন, এদিনে সেখানে যে ভিড় দেখা গিয়েছে, তাতে তিনি আত্মবিশ্বাসী যে তেলেঙ্গানার মানুষ পরিবর্তনের জন্য তাঁদের মন তৈরি করে ফেলেছেন।
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, তেলেঙ্গানার জমি বীরাঙ্গনার জমি। দেশে নারী শক্তি বন্দন আইন পাস হয়েছে। এখন নারীদের কণ্ঠস্বর আগের থেকে বেশি হবে। তিনি বলেন, তেলেঙ্গানা মোদীকে শক্তিশালী করেছে এবং মোদীও তেলেঙ্গানা-সহ দেশের মহিলাদের ক্ষমতায়ন করেছেন। তেলেঙ্গানার বোনেরা জানেন যে দিল্লিতে তাদের এক ভাই রয়েছেন, যে তাঁদের জীবন উন্নত করতে কঠোর পরিশ্রম করছেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দরিদ্রদের বাড়ি ও বিনামূল্যে গ্যাস সংযোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহিলাদের কাজ সহজ করতে বিজেপি সরকার অনেক কাজ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, বিজেপি তেলেঙ্গানার মানুষের জীবনযাত্রার উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল পর্যন্ত তেলেঙ্গানায় ২.৫ হাজার কিমি রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু গত নয় বছরে অনেকগুলি দীর্ঘ মহাসড়ক তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার বিআরএস সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, তেলেঙ্গানার মানুষ পরিবর্তন চায়, কারণ রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তে জনগণের একটি স্বচ্ছ ওসৎ সরকারের প্রয়োজন। তেলেঙ্গানা পরিবর্তন চায় কারণ এটি মিথ্যা প্রতিশ্রুতির পরিবর্তে মাটিতে পরিবর্তন চায়। তেলেঙ্গানা পরিবর্তন চায় কারণ তারা রাজ্যে বিজেপি সরকার চায়।
তেলেঙ্গানায় সেচ প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। সেচ প্রকল্পের উদ্বোধন করা হলেও, সেখানে কৃষকদের জন্য জল না থাকার অভিযোগ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩৫০০ কোটি টাকাও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও বড় বড় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচটি নতুন ভবনের উদ্বোধনও করেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications