Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেতাজি স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন! ইন্ডিয়া গেটে স্ট্যাচুর উদ্বোধন উদ্বোধনের পরে মন্তব্য মোদীর

ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Sibhas Chandra Bose) হলোগ্রাম স্ট্যাচুর (Hologram statue) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ছিল দেশবরেণ্য এই নেতার ১২৫ তম জন্মবা

ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Sibhas Chandra Bose) হলোগ্রাম স্ট্যাচুর (Hologram statue) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ছিল দেশবরেণ্য এই নেতার ১২৫ তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী বলেন, সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের সামনে মাথা নত করেননি। তিনি স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

 পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে

পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে

প্রধানমন্ত্রী মোদী এদিন ইন্ডিয়া গেটে হলোগ্রামের মূর্তির উদ্বোধন করেন। পরবর্তী সময়ে এই মূর্তিটি গ্রানাইটের করা হবে। এদিনের মূর্তিস্থাপনের দিনটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নেতাজির এই মূর্তি আমাদের কেবল জাতির প্রতি কর্তব্যকে মনে করিয়ে দেবে না, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

 নেতাজি স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন

নেতাজি স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন

প্রধানমন্ত্রী আরও বলেছেন নেতাজি দেশবাসীর সামনে স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন। তিনি এব্যাপারে নেতাজির মন্তব্যও তুলে ধরেন। যেখানে নেতাজি বলেছিলেন, ম্য স্বতন্ত্র কি ভিখ নাহি লুঙ্কা, ম্য ইস হাসিল করুঙ্গা। তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিলেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নেতাজি বলতেন, স্বাধীন ভারতের স্বপ্নে বিশ্বাস হারাবেন না। পৃথিবীর কোনও শক্তিই ভারতকে নাড়া দিতে পারবে না। স্বাধীন ভারতের স্বপ্ন পূরণের ডাক তিনি দিয়েছেন। স্বাধীনতার ১০০ বছর আগেকার নতুন ভারত গড়ার ডাকও দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্ট্যাচু বানিয়ে বীরদের সম্মান

স্ট্যাচু বানিয়ে বীরদের সম্মান

প্রধানমন্ত্রী বলেছেন, স্ট্যাচু বানিয়ে জাতীয় বীরদের সম্মান দিচ্ছে সরকার। এর আগে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। ভগবাম বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া উপজাতি নেতাদের জন্য জাদুঘর তৈরি করা হচ্ছে। তিনি বলেন, দেশবাসী গৌরবময় নেতাদের থেকে অনুপ্রেরণা নিচ্ছে।

 স্বাধীনতার পরে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা

স্বাধীনতার পরে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজাদিকা অমৃত মহোৎসবের মাধ্যমে ভারত তার পরিচয় এবং অনুপ্রেরণাকে পুনরুজ্জীবিত করছে। তিনি কংগ্রেসের নম না করে বলেছেন, দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার পর দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি অনেক মহান ব্যক্তির অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতা অর্জন করতে যে লক্ষ লক্ষ দেশবাসী অংশ নিয়েছিলেন, সেই ইতিহাসকেও সীমাবদ্ধ করা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও সেইসব ভুল সংশোধন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নেতাজির নামে পুরস্কার

নেতাজির নামে পুরস্কার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালের জন্য সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার দেন। তিনি বলেন, করোনার সময়ে লড়াই করতে হচ্ছে। এছাড়াও ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সঙ্গে লড়াই করেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। এঁগের কারণে অন্ক জীবন বাঁচানো গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবছর ২৩ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫১ লক্ষ টাকা এবং ব্যক্তির ক্ষেত্রে ৫ লক্ষ টাকা এবং শংসাপত্র দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+