বাস্তব হতে চলেছে মোদীর স্বপ্নের প্রকল্প, বৃহস্পতিবারই বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হাত মিলিয়ে আমেদাবাদে বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।
দেশের প্রথম বুলেট ট্রেনের জন্য বৃহস্পতিবারই বড়সড় পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিনই গুজরাটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হাত মিলিয়ে আমেদাবাদে বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের প্রথম বুলেট ট্রেন চলবে আমেদাবাদে থেকে মুম্বই।

২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই বুলেট ট্রেনের কাজ শেষ করা সম্ভব হবে বলে সূত্রের খবর। বর্তমানে আমদাবাদ থেকে মুম্বই পৌঁছতে ৮ ঘন্টা সময় লাগে। কিন্তু হাই-স্পিড বুলেট ট্রেনে সেই যাত্রার সময় সাড়ে তিন ঘন্টায় নেমে আসবে। ১৯ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের ৮৫ শতাংশই বিভিন্ন ঋণের মাধ্যমে জাপান দিচ্ছে বলে জানা গিয়েছে। হাই- স্পিড ট্রেনের ক্ষেত্রে সারা বিশ্বে এগিয়ে রয়েছে জাপান। জাপানের শিকানশেন বুলেট ট্রেন বিশ্বের দ্রুততম ট্রেন বলেই পরিচিত।

আগামী রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার আগেই দুদিনের সফরে ভারত আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে ২০১৪ সালেও মোদীর জন্মদিনে গুজরাত সফরে এসেছিলেন চিনা প্রধানমন্ত্রী ঝি জিনপিং। এবার জাপান প্রধানমন্ত্রীর সফরে দুই রাষ্ট্রের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে গুজরাটে একটি জাপানি ইন্ডাস্ট্রিয়াল পার্কেরও উদ্বোধন হতে চলেছে। উল্লেখ্য গুজরাটে ইতিমধ্যেই জাপানি গাড়ি সংস্থা সুজুকি ও হন্ডার কারখানা রয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications