মন্দির ভাঙার অভিযোগ, এবার মিনা মসজিদ সরানোর আবেদন মথুরা আদালতে
মন্দির ভেঙে তৈরি হয়েছে, মথুরার একটি আদালতে মিনা মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন
উত্তর প্রদেশের মথুরা থেকে মিনা মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন করা হল। মথুরার আদালতে এই আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সের পূর্ব দিকে ঠাকুর কেশব দেব জি মন্দিরের একটি অংশে মসজিদটি নির্মিত হয়েছিল।

জানা গিয়েছে, মথুরা আদালতে অখিল ভারত হিন্দু মহাসভার (এবিএইচএম) জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ শর্মা এই আবেদনটি করেছেন। মথুরায় সিভিল বিচারক জ্যোতি সিংহের আদালতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শর্মা এর আগে ইদগাহ স্থানান্তরের মামলা করেছিলেন। নতুন আবেদনে দীনেশ শর্মা কেশব দেব জি মহারাজের একজন শিষ্য বলে নিজেকে দাবি করেছেন। আবেদনে তিনি বলেছেন, মামলার মূল উদ্দেশ্য হল ঠাকুর কেশব দেবজি মহারাজের সম্পত্তি রক্ষা করা। তিনি মথুরা শহরে ১৩.৩৭ একর জমির মালিক, যেখানে শ্রী কৃষ্ণ জন্মভূমি অবস্থিত। আমরা এখন মীনা মসজিদের নামে উত্থাপিত নির্মাণ অপসারণ চেয়েছি। দেবতার মালিকানাধীন জমিতে ডিগ গেটে বৃন্দাবন রেললাইনের কাছে। এই মামলার শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
ইতিমধ্যে শাহি মসজিদ ইদগাহ স্থানান্তরের জন্য মথুরা আদালতে বেশ কয়েকটি আবেজন জমা পড়েছে। আবেদনকারীদের তরফে জানানো হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মস্থানে মন্দির চত্বরে শাহী ইদগাহ মন্দির নির্মাণ করা হয়েছে। আবেদনকারীরা ১৯৬৮ সালের ১২ অক্টোবর শ্রীকৃষ্ণের জন্মস্থান সেবাসংঘ ও শাহি মসজিদ ইদগাহের চুক্তির বিরোধিতা করেছেন। আবেদনকারীরা জানিয়েছেন, এটির কোন আইনি বৈধতা নেই কারণ শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট, মালিকানা এই চুক্তির পক্ষে ছিল না। আবেদনকারীরা আরও জানিয়েছেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যেখানে একটি মন্দির ভেঙে দিয়েছিলেন সেই জায়গায় মসজিদটি তৈরি হয়েছিল। যদিও আবেদনকারীদের দাবি অস্বীকার করেছেন শাহি ইদগাহ মসজিদের ব্যবস্থপনা কমিটি।
মথুরার বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছি শাহী ইদগাহ মসজিদটি। ১৯৬৮ সালের একটি চুক্তিপত্র অনুসারে এই ইদগাহের জমির ওপর শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের কোনও অধিকার নেই। সেই জমির দখলের দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট ও অন্যান্য কয়েকটি সংগঠন। অন্যদিকে, মথুরার এক আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং জুন মাসে অভিযোগ করেন, মথুরার একটি মন্দির থেকে ঔরাঙ্গজেব ভগবান কৃষ্ণের মূর্তি সরিয়ে জাহানারার মসজিদের সিঁড়ির নীচে চাপা দিয়ে রেখেছিলেন। বর্তমানে ওই মসজিদ জামা মসজিদ নামে পরিচিত।
প্রসঙ্গত, প্রায় দুই হাজার বছর ধরে মথুরায় শ্রীকৃষ্ণজন্মভূমিতে পুজো হওয়ার প্রমাণ পাওয়া যায়। বিদেশি পর্যটকদের পুঁথিতে এই মন্দিরের হদিশ পাওয়া যায়। মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের নির্দেশে মন্দিরটি ধ্বংস করে দেওয়ার ২০ বছর আগে ভারতে এসেছিলেন ফরাসি ব্যবসায়ী জ্যঁ ব্যপ্তিস্তে। তাঁর ভ্রমণ কাহিনীতে ভারতে তিনটি উল্লেখ যোগ্য মন্দিরের তালিকায় পুরীর জগন্নাথ, বারাণসীর বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি মথুরার মন্দিরের কথা উল্লেখ ছিল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications