World Environment Day: 'প্লাস্টিক বর্জন করে পৃথিবীকে বাঁচান', বিশ্ব পরিবেশ দিবসে পৃথিবী জুড়ে বার্তা
বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এই বছরের থিম "প্লাস্টিক দূষণ আর নয়"। বর্তমান বিশ্বে এক জ্বলন্ত সমস্যা এটি। এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বজুড়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের তরফে আয়োজিত এই দিনটি ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালিত হয়ে আসছে। ১৯৭২ সালে রাষ্ট্রপুঞ্জের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল এই দিনেই। সেটি ছিল ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেই থেকেই পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই দিনটি বিশ্বজুড়ে উদযাপন করা হয়।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা হল প্লাস্টিক দূষণ বন্ধ করা। বর্তমানে প্রতি বছর বিশ্বে প্রায় ৪৩ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপন্ন হয়। যার একটি বড় অংশ একবার ব্যবহারযোগ্য। এই প্লাস্টিকই পরিণত হচ্ছে সবচেয়ে বড় পরিবেশগত হুমকিতে। সমুদ্র, নদী, খাল-বিল, এমনকি আমাদের খাদ্য ও পানীয়েও ঢুকে পড়েছে মাইক্রোপ্লাস্টিক। যা মানবদেহেও মারাত্মক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্লাস্টিকের ব্যবহার সীমিত করা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের দিকে ঝোঁকা এবং সচেতনতা বৃদ্ধি করলেই এই দূষণ অনেকাংশে কমানো সম্ভব হবে। দক্ষিণ কোরিয়া এবছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ। তাঁরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এবং তাঁদের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে "জিরো প্লাস্টিক এলাকা" হিসেবে পরিচিতি লাভ করা।
এই বিশেষ দিনে প্রতিটি নাগরিকের উচিত, নিজেদের জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা। একইসঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলায় ভূমিকা রাখা। প্লাস্টিক ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জন করা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications