Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO Rule: পিএফের টাকা তোলায় বৈপ্লবিক পরিবর্তন! ইউপিআই-এটিএমেও তোলা যাবে টাকা

EPFO Rule: প্রতি বছরের মতো এবারও একাধিক নিয়মে আসছে পরিবর্তন। যার মধ্যে অন্যতম প্রভিডেন্ট ফান্ডের নিয়ম (Provident Fund)। বদল এসেছে ইপিএফও-র কাঠামোয় (EPFO)। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, সংক্ষেপে ইপিএফও হল এক রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম (Retirement Benefit Scheme)। এটি ভারতের সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। এবার বড় চমক! এখন থেকে এটিএম ও এউপিআই থেকে তোলা যাবে পিএফের টাকা।

একজন শীর্ষ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইপিএফও মে মাসের শেষ বা জুনের মধ্যে কোটি কোটি মানুষকে আর্থিক নমনীয়তা প্রদানের জন্য এই ব্যবস্থা চালু করতে চলেছে। অর্থাৎ দীর্ঘসময় ধরে ব্যাঙ্কে গিয়ে দাড়িয়ে থাকার দিন শেষ হবে। সদস্যরা সরাসরি এটিএম থেকেই নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে সক্ষম হবেন। তবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যাবে এই টাকা।

eppf

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সুপারিশে অনুমোদন দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, শীঘ্রই কেন্দ্র ইপিএফও-৩.০ আনার পরিকল্পনা করছে। যা কার্যকর হলে ইপিএফও-র নিয়মে পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, ইপিএফও ৩.০ কার্যকর হলে কর্মীরা ইউপিআই ও এটিএম-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পরে তারা তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। এবং স্থানান্তরের জন্য তাদের পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে পারবেন। অর্থাৎ পিএফ অ্যাক্সেসিবিলিটিতে এক রূপান্তরমূলক পরিবর্তন আসবে, যেখানে সদস্যরা ইউপিআই-তে তাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখে নিতে পারবেন।

Take a Poll

সুমিতা দেবী জানান, টাকা তোলার এই বিকল্পগুলি কেবল আর্থিক সুবিধা প্রদান করবে না, বরং শিক্ষা এবং বিবাহ বা অসুস্থতার জন্য দ্রুত টাকা তুলতে সহায়তা করবে। সাম্প্রতিক সংস্কারগুলি পেনশনভোগীদেরও উপকৃত করেছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে, ৭৮ লক্ষ পেনশনভোগী যেকোনও ব্যাঙ্ক শাখা থেকে টাকা তুলতে পারবেন। নতুন এই ব্যবস্থা চালু হলে পিএফের টাকা তোলার জন্য আর অনলাইন বা অফলাইনে অ্যাপ্রুভালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আবেদন করলেই দ্রুত টাকা পাওয়া যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+