উত্তরপ্রদেশে এখন বুক ফুলিয়ে ঘোরে আমজনতা, লক্ষ্য স্থির বিজেপির: যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের পুরসভা নির্বাচনের প্রাক্কালে আগ্রায় নির্বাচনে জনসভা করলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সভায় তিনি মুক্ত কণ্ঠে ফের একবার নিজের সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যোগী আদিত্যনাথ বুক ফুলিয়ে বলেছেন, আগে রাজ্যে মাফিয়া এবং সমাজবিরোধীদের ভয়ে মানুষ ঘরে লুকিয়ে থাকতো, এখন নির্ভয়ে চলাফেরা করতে পারছে।
উত্তরপ্রদেশে মাফিয়া রাজ বন্ধে বিজেপি সরকার লক্ষ্য স্থির করে কাজ করেছে। যোগী আদিত্যনাথ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে জানান, কেন্দ্র সরকারের ও জনতার সমর্থনে উত্তরপ্রদেশ আজ উন্নতির দিকে এগিয়ে চলেছে।

যোগী বলেছেন, আগ্রায় বিজেপি আগে পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে। শহর হোক বা শহরতলি, সমস্ত জায়গাতেই ফের একবার পুরসভাগুলিতে বিজেপি বিপুল ভোটে জিততে চলেছে।
যোগী এদিন জনসভায় বলেন, মহিলা ও স্কুল পড়ুয়ারা এখন নির্ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারেন। এছাড়াও উত্তরপ্রদেশে শিল্প ও পর্যটনেও জোয়ার এসেছে বলে এদিন মুক্তকণ্ঠে দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গত নয় বছরে বিজেপি সরকার বহু অসমাপ্ত কাজ সম্পন্ন করেছে যা দশকের পর দশক ধরে না হয়ে পড়ে ছিল। আগ্রায় যে জি২০ সম্মেলনের আসর বসেছিল, তাতে বিদেশ থেকে আগতরাও রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলে যোগী এদিন দাবি করেছেন।

আগে মানুষের বাড়ি ছিনিয়ে নেওয়া হতো। এখন মানুষকে সরকার বাড়ি তৈরি করে দিচ্ছে। আগে মাফিয়াদের ভয়ে মানুষ ঘরে লুকিয়ে থাকতেন, এখন যুব সম্প্রদায় বুখ ফুলিয়ে নির্ভয়ে ঘুরে বেড়ান। এমনটাই জনসভায় বলেছেন যোগী আদিত্যনাথ।
পুরসভা ভোটের প্রচারে জেলায় জেলায় প্রচার সারছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিজেপির প্রচারের মুখ্য মুখ তিনিই। আগ্রার পাশাপাশি ইতিমধ্যে ফিরোজাবাদ ও মথুরাতেও প্রচার সেরেছেন যোগী।












Click it and Unblock the Notifications