পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই
নয়াদিল্লি, ৫ জানুয়ারি : জঙ্গিদের স্বর্গরাজ্য যে পাকিস্তান এবং সেখান থেকেই বারবার ভারতে ঢুকে হামলা চালানো হচ্ছে তার নতুন একগুচ্ছ প্রমাণ পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলার পরই ভারতের হাতে এসেছে। [পাঠানকোট হামলা : প্রত্যেক জঙ্গির কাছে ৬ কেজি করে বিস্ফোরক ছিল!]
২০০৮ সাল থেকে শুরু করে বারবার ভারতে হওয়া জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য প্রতিবেশী দেশের হাতে তুলে দেওয়া সত্ত্বেও প্রতিবারই তা অস্বীকার করেছে পাকিস্তান।

শান্তি প্রক্রিয়ায় আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছে। এর মাধ্যমেই ফের প্রশ্নের মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের সদিচ্ছা।
এবারও পাঠানকোটে হামলাকারীরা যে পাকিস্তানিই তার একাধিক প্রমাণ পেয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। এমনকী নিরাপত্তা এজেন্সি গুলি থেকে পাওয়া ইনপুটও বলছে হামলাকারীরা পাকিস্তান থেকেই সীমান্ত পেরিয়ে এদেশে এসেছে। কী সেই প্রমাণ তা দেখে নেওয়া যাক একনজরে।
জুতো
নিহত জঙ্গিদের পায়ে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড 'এপকোট'-এর জুতো ছিল।
ব্যাটারি
নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাটারিতে পাকিস্তানি ছাপ রয়েছে।
ফোন
বারবার এটা উল্লে করা হয়েছে যে ঘটনার দিন রাতে জঙ্গিরা বেশ কয়েকবার পাকিস্তানে ফোন করে। নিরাপত্তা এজেন্সি জঙ্গিদের নম্বর ও যে নম্বরে পাকিস্তানে ফোন করা হয়েছিল তা উদ্ধার করেছে।
পাকিস্তানি রাইফেল
নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া একে৪৭ রাইফেলে 'মেড ইন পাকিস্তান' লেখা ছিল।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications