আইএনএক্স মামলায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন, চিদাম্বরমের লড়াইয়ে তিন দুঁদে আইনজীবী
আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলেন পি চিদম্বরমের আইনজাবীরা।
আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলেন পি চিদম্বরমের আইনজাবীরা। দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পর বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হল। সেই পিটিশনের শুনানিতে চিদাম্বরমের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন তিন দুঁদে আইনজীবী।

দিল্লি হাইকোর্টে মঙ্গলবার তাঁর রক্ষাকবচ খসে পড়ে। দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চিদম্বরম। এদিন সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি ও সলমন খুরশিদের মতো তিন দুঁদে আইনজীবী সওয়াল করবেন চিদাম্বরমের হয়ে।
এদিকে বুধবার সকালেও চিদাম্বরমের দিল্লির বাড়িতে হানা দেয় সিবিআই। দফায় দফায় হানা দেওয়ার পর চিদাম্বরমের খোঁজ না পেয়ে বাড়ির বাইরে মঙ্গলবারই নোটিশ দিয়ে গিয়েছিল সিবিআইয়ের দল। ওই নোটিশ প্রসঙ্গে চিদাম্বরমের আইনজীবী সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানিয়েছিলেন।
তারপরও সেই অনুরোধকে উপেক্ষা করে বুধবার সকালে তদন্তকারী দল হানা দেয় চিদাম্বরমের দিল্লির বাড়িতে। এদিকে চিদাম্বরম গা ঢাকা দিয়ে রয়েছেন অন্যত্র। তাঁর ফোন সুইচড অফ। তিনি অপেক্ষা করছেন সুপ্রিম কোর্ট কী রায় দেয়। উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে তাঁর মামলার শুনানি শুরু হয়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications