গোয়ার পরেই ২০২৪ এ দিল্লির মসনদে ফিরছে কংগ্রেস! কিন্তু কীভাবে? তথ্য তুলে ব্যাখ্যা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
গোয়া বিধানসভা নির্বাচনে জিতবে কংগ্রেস। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয় পেয়ে ক্ষমতায় ফিরবেন তারাই। কর্মীদের চাঙ্গা করতে কর্মীদের বার্তা পি চিদম্বরমের। দেশের প্রাক্তন অথমন্ত্রী গোয়াতে এবার বিশেষ দায়িত্বে
গোয়া বিধানসভা নির্বাচনে জিতবে কংগ্রেস। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয় পেয়ে ক্ষমতায় ফিরবেন তারাই। কর্মীদের চাঙ্গা করতে কর্মীদের বার্তা পি চিদম্বরমের। দেশের প্রাক্তন অথমন্ত্রী গোয়াতে এবার বিশেষ দায়িত্বে রয়েছেন। বছর ঘুরলেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন।

গোয়া একটা সময়ে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল। কিন্তু সেখানে ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করেছে বিজেপি। তবে গোয়াতে ক্রমশ বদলে গিয়েছে রাজনৈতিক অবস্থা। সংগঠনের অভাবে সেখানে টলমল অবস্থা কংগ্রেসের। বরং গোয়াতে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় গোয়াতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে।
আর এই অবস্থায় দায়িত্ব পেয়েই সে রাজ্যে ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচনী কার্যালয় খুলে ফেলল কংগ্রেস। আর সেই অফিস উদ্বোধন করতে যান পি চিদম্বরমের। আর সেখানেই কর্মীদের বুস্টার ডোজ দিলেন তিনি। তবে কেন গোয়াতে ক্ষমতায় ফিরবে কংগ্রেস আর কেনই বা দিল্লি দখল করবে এবার কংগ্রেস সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিদম্বরম।
তাঁর মতে, গোয়াতে যে দল ক্ষমতায় আসে সেই দল দিল্লিতেও ক্ষমতায় ফেরে। এই সংক্রান্ত বিষয় তুলে আনতে গিয়ে বেশ কিছু যুক্তিও তুলে ধরেন তিনি। পি চিদম্বরম বলেন, ২০০৭ সালে গোয়াতে জিতেছিল কংগ্রেস। আর সেভাবেই ২০০৯ সালে দিল্লিতে ক্ষমতায় ফেরে কংগ্রেস।
কিন্তু দুর্ভাগবশত ২০১২ সালে কংগ্রেস হেরে যায় গোয়াতে। আর সেভাবেই ২০১৪ সালেও দিল্লিতে হেরে যাই আমরা! বলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তবে আক্ষেপের সুরে পি চিদম্বরম বলেন, ২০১৭ সালেও গোয়া দখল করে কংগ্রেস কিন্তু বিধায়কদের কারনে তা ধরে রাখা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সেই সময়ে সবথেকে সে রাজ্যে বেশী বিধায়ক ছিল কংগ্রেসের। কিন্তু বেশ কিছু নিদল বিধায়কের সমর্থনে এবং কংগ্রেস বিধায়কের দল বদলে বিজেপি সরকার গঠন করে।
তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারের মুখোমুখি হতে হয়েছে কংগ্রেসকে। তবে এবার তাঁদের দল অনেক বেশি সাহস এবং বিশ্বাস নিয়ে আগে এগিয়ে যাচ্ছে বলে দাবি পি চিদম্বরমের। আর যেভাবে তাঁরা এগোচ্ছে তাতে দিল্লি জয় বেশি দূর নয় বলে দাবি কংগ্রেস নেতারা। তাঁর স্পষ্ট মন্তব্য, ২০২২ গোয়া এবং ২০২৪ দিল্লি দখল করবে কংগ্রেস। চিদম্বরম বলেন, ইতিহাস আমাদের সঙ্গে রয়েছে। শুধু তাই নয়, ২০২২ সালে গোয়ার হারানো গৈরব ফের একবার ফিরিয়ে আনার কথা বলেন প্রাক্তন অথমন্ত্রী।
উল্লেখ্য, তবে এই মুহূর্তে কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ বিদ্রোহকে সামাল দেওয়া হয়। শুধু তাই নয়, যেভাবে গোটা দেশেই দলে ভাঙন ধরতে শুরু করেছে সেটাও সামাল দেওয়া সোনিয়া-রাহুল গান্ধীর কাছে বড় চ্যালেঞ্জ। আর এর মধ্যে তো রয়েছেই বিদ্রোহী G-23 নেতারা। যারা প্রত্যেক মুহূর্তে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। দলের এই অবস্থা দেখে কার্যত হতাশ আদি কংগ্রেস নেতারা। সেখানে কীভাবে লোকসভা জিতবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications