Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cash Seized: লুঠের সবটাই ফেরাতে হবে! কংগ্রেস সাংসদের থেকে ২০০ কোটির বেশি নগদ উদ্ধার দেখে গ্যারান্টি মোদীর

PM On Cash Seize: ওডিশা ও ঝাড়খণ্ডে একযোগে অভিযান আয়কর বিভাগের। উদ্ধার ২০০ কোটি টাকার বেশি নগদ। কোথায় গিয়ে সেই সংখ্যা থামবে এখনই বলা যাচ্ছে না। যে সংস্থায় হানা দেওয়া হয়েছে সেটি কংগ্রেসের রাজ্যসভার সাংসদের।

টানা গোনার কাজ এই প্রতিবেদন লেখা অবধি চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Cash Seize: লুঠের সবটাই ফেরাতে হবে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে যে টুইটগুলি করছেন তাতে স্মাইলি-সহ নানা ইমোজি ব্যবহার করছেন। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তেমনই স্মাইলি ইমোজি ব্যবহার করে মোদী লিখেছেন, দেশবাসী এই থরে থরে সাজানো নোটের বান্ডিল দেখছেন, একইসঙ্গে যে নেতাদের কাছ থেকে তা উদ্ধার হয়েছে তাঁদের ইমানদারির ভাষণও শুনেছেন।

মোদী আরও লিখেছেন, জনগণের কাছ থেকে যাঁরা লুঠ করেছেন, তাঁদের প্রতি পাই-পয়সা ফেরাতে হবে। এটাই মোদীর গ্যারান্টি! উল্লেখ্য, বুধবার থেকে আয়কর বিভাগ হানা দেয় কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর সংস্থায়। ধীরজ ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ। বোলানগির জেলার সুদাপাড়া থেকে ১৫০ ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে।

বাজেয়াপ্ত টাকার পরিমাণ ২০০ কোটি ছা়ড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, টানা গোনার সময় মেশিন গরম হয়ে যাচ্ছে। তিন দিন ধরে টানা গুনতে গুনতে ব্যাঙ্কের কর্মীরাও ক্লান্ত হয়ে পড়ছেন। যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা নিয়ে যাওয়ার জন্য ব্যাগের সংখ্যাও বেড়ে চলেছে।

অনুরাগের কথায়, যেখানেই কংগ্রেস, সেখানেই দুর্নীতি। কংগ্রেস, কোরাপশন আর ক্যাশ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা সব সময় নোটবন্দির বিরোধিতা করে থাকেন। ইডি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে কংগ্রেস লাগাতার প্রশ্ন কেন তোলে তা স্পষ্ট তাদের সাংসদের মালিকানাধীন জায়গা থেকে ২০০ কোটি টাকার বেশি নগদ উদ্ধারের ঘটনা থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+