গ্রামাঞ্চলে বাড়ছে মারণ ভাইরাসের প্রকোপ, ১১ রাজ্যে গ্রামীণ এলাকায় করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি
গ্রামাঞ্চলে বাড়ছে মারণ ভাইরাসের প্রকোপ, ১১ রাজ্যে গ্রামীণ এলাকায় করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি
দিন যত গড়াচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ততই ক্রমে অবনতি হচ্ছে। এমনকী সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের ৯০ শতাংশ এলাকাতেই বাড়ছে করোনার পজেটিভিটি রেট। এমনকী ৫৩৩ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি বলে জানা যাচ্ছে। তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ ভারত।

২৫ শতাংশের বেশি রয়েছে পজিটিভিটি রেট
এদিকে পরিসংখ্যান আরও বলছে বর্তমানে দেশের ৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে ২৫ শতাংশের বেশি রয়েছে পজিটিভিটি রেট৷ এমনকী দেশের ২৪ জেলার মধ্যে যে ১৩টি রাজ্যের জেলাগুলিকে শহুরে ও গ্রামীণ এলাকায় ভাগ করা যায় সেখানেও দেখা যাচ্ছে ছোট শহর, মফঃস্বল, গ্রামাঞ্চলে হু হু করে বাড়ছে সংক্রমণের পরিমাণ। আর তাতেই নতুন করে বাড়ছে। এমনকী প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোও।

১১ রাজ্যে গ্রামাঞ্চলে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি
অন্যদিকে বাকি ১১ রাজ্যেও গ্রামীণ এলাকা গুলির করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে বলে জানা যাচ্ছে। এই পরিসংখ্যান দেখেই বিশেষজ্ঞদের স্পষ্ট ধারণা এবার করোনার থাবা ধীরে ধীরে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলেও প্রবেশ করতে শুরু করেছে। যদিও এর জন্য অবশ্য করোনা টেস্টের অপ্রতুলতাই কাঠগড়ায় তুলেছেন অনেকে। বেশিরভাগ গ্রামাঞ্চলেই এখনও পর্যন্ত সহর শহর ছাড়া করোনা টেস্টের সুযোগ নেই।

কোন রাজ্যে গ্রামীণ এলাকায় কতটা বাড়ছে করোনার প্রকোপ
ফলস্বরূপ উপসর্গ থাকলেও রোগ শনাক্ত করা যাচ্ছে না। যার ফলে শরীরে করোনা পুষেও ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। যার জেরে হু হু করে বাড়ছে সংক্রমণের পরিধি। পরিসংখ্যান বলছে ছত্তিশগড়ে বর্তমানে গড়ে দৈনিক ১৩ হাজার ৫৭৮ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। যার মধ্যে ৮৯ শতাংশই গ্রামীণ এলাকার। সেখানে হিমাচলপ্রদেশের দৈনিক ৩ হাজার ৮৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৯ শতাংশ গ্রামীণ এলাকার বলে জানা যাচ্ছে।

ভয় ধরাচ্ছে বিহার, ওড়িশা, রাজস্থানও
অন্যদিকে বিহারে বর্তমানে গড়ে ১৩ হাজারের উপর দৈনিক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৭৬ শতাংশই গ্রামাঞ্চলেও। কার্যত একই চিত্র উঠে এসেছে ওড়িশা থেকে। সেথানে ১০ হাজারের বেশি করোনা আক্রান্তেরও ৭৯ শতাংই গ্রামীণ এলাকার। অন্যদিকে রাজস্থানে আবার ১৭ হাজারের বেশি করোনা আক্রান্তের মধ্যে ৭২ শতাংশই গ্রামীণ এলাকার। অন্ধ্রপ্রদেশে দৈনিক গড়ে ২০ হাজারের বেশি করোনা আক্রান্তদের মধ্যে ৭২ শতাংশই গ্রামীণ এলাকার বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications