'আমাদের বাড়ি সুরক্ষিত, কিন্তু চোর বাইরে দাঁড়িয়ে আছে', বিজেপিকে কটাক্ষ চিদাম্বরমের
'আমাদের বাড়ি সুরক্ষিত, কিন্তু চোর বাইরে দাঁড়িয়ে আছে', বিজেপিকে কটাক্ষ চিদাম্বরমের
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ও নেহরুকে কটাক্ষ করে বলেছিলেন জওহরলালের কারণেই পর্তুগিজ উপনিবেশ মুক্ত হতে সময় লেগেছে গোয়ার৷ এবার এই সমালোচনারই জবাব দিলেন গোয়ায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম৷ তিনি শুক্রবার বলেছেন যে গোয়ার পর্তুগিজ শাসন মুক্ত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা আসলে 'ইতিহাস বিকৃত করার মরিয়া প্রচেষ্টা'! ভারতের প্রথম প্রধানমন্ত্রী গোয়াকে মুক্ত করার জন্য সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই বক্তব্য রাখেন চিদম্বরম৷

তবেই এখানেই থেমে থাকেননি এই বর্ষীয়ান কংগ্রেস নেতা! মিঃ চিদাম্বরম আরও বলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচিত কোনও কংগ্রেস বিধায়ককে যাতে এবার গোয়ায় বিজেপি ভাঙাতে না পারে তার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে তাঁর দল৷ প্রসঙ্গত অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিরোধী দল থেকে বিধায়ক ভাঙিয়ে নিয়ে এসে সরকার গড়ার খেলায় পারদর্শিতা দেখিয়েছে বিজেপি৷ এই বিষয়টিরই উল্লেখ করে চিদাম্বরম বলেন, আমাদের (কংগ্রেসের) বাড়ি ভালভাবে সুরক্ষিত। যদিও 'চোর' এখনও দরজার বাইরে ওঁত পেতে রয়েছে৷ তবে এবার জনগণ তাদের আসল 'সবক' শেখাবে৷
তবে শুধু বিজেপিই নয় গোয়ায় নির্বাচন লড়তে আসা আম আদমি পার্টি কিংবা তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকেও একহাত নিয়েছেন চিদাম্বরম। তিনি বলেছিলেন যে প্রতি দিন ভোটারদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে গোয়ার জন্য তাদের বিজেপি বা কংগ্রেসের মধ্যে বেছে নিতে হবে এবং ছোট দলগুলি যেমন আম আদমি পার্টি (এএপি) এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) আসলে অ-বিজেপি ভোট ভাগ করার জন্যই এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ প্রসঙ্গত প্রথম বিজেপি বিরোধী জোট গড়ার কথা বললেও গোয়াতে একলা চলো নীতিই নিয়েছে আম আদমী পার্টি। কেজরিওয়াল জানিয়েছেন যে গোয়াতে সরকার গড়ার মতো সামর্থ তাঁর দলের রয়েছে৷ এবং তাই তাঁরা একা লড়বেন৷ অন্যদিকে প্রথমে কংগ্রেসের সঙ্গে জোটের কথা বললেও শেষ পর্যন্ত গোয়াতে তৃণমূলও একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এএমনকি প্রথমবার গোয়াতে নির্বাচন লড়তে গিয়েই সেখানে ক্ষমতায় এলে একাধিক প্রকল্পেরও ঘোষণা করেছে তৃণমূল৷
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications