Opinion Poll: ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস কি মন জয় করতে পারবে, জোড়া সমীক্ষার রায় কী
২০২৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে গড়ে উঠেছে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী এই মঞ্চে শামিল হয়েছে ২৮টি দল। এই অবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি কংগ্রেস মন জয় করে নিতে পারবে ভারতের? নাকি গত দুবারের মতো এবারও ব্যর্থ হবে?
সম্প্রতি এক জোড়া জনমত সমীক্ষা হয়েছে। সেই জনমত সমীক্ষায় পরস্পরবিরোধী ছবি উঠে এসেছে। একটি সমীক্ষায় কংগ্রেসের আশা দেখছেন না সমীক্ষকরা। অন্যটিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি বিজেপি তথা এনডিকে।

২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসের ভাগ্যে কী রয়েছে, তারা এই নির্বাচনে বিজেপিকে মাত দিতে পারবে কি না, তার জবাব পেতে এখনও দেরি। কিন্তু সম্প্রতি পোল অফ পোলসের সমীক্ষায় আভাস মিলেছে, এবার কংগ্রেস ও ইন্ডিয়া লাভবান হবে। ভোট শতাংশে এনডিএ-র সঙ্গে তাদের ফারাক থাকবে শুধুমাত্র ২ শতাংশের।
ইন্ডিয়া জোট যেমন বিজেপি তথা এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, তেমনই কংগ্রেসও এবার আসন সংখ্যা অনেক বাড়াতে সমর্থন হবে। কংগ্রেস বহু রাজ্যেই এবার আগের থেকে অনেক বেশি আসন পাবে। তবে তা সরকার গড়ার পক্ষে যথেষ্ট নয় বলেই মনে করছে সমীক্ষা রিপোর্ট।

ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮০টি আসন কম পাবে। সেখানে এনডিএ পেতে পারে ৩০৬টি আসন। ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে ১৯৩টি আসন। এনডিএ যেখানে ৪৩ শতাংশ ভোট পেতে পারে, ইন্ডিয়া জোট সেখানে পেতে পারে ৪১ শতাংশ।
২০১৯ সালের নির্বাচনে ৫২টি আসন পেয়েছিল। এবার সেই তুলনায় কংগ্রেস একা ২২টি আসন বেশি পেতে পারে। অর্থাৎ কংগ্রেস পেতে পারে ৭৪টি আসন। বিজেপি একা পেতে পারে ২৮৭টি আসন। গতবারের তুলনায় ১৬টি আসন কম পেতে পারে তারা।
অন্য একটি সমীক্ষায় জানানো হয়েছে ৬২ থেকে ৮০টি আসন পেতে পারে কংগ্রেস একা। বিজেপি এককভাবে পেতে পারে ২৮৮ থেকে ৩১৪টি আসন। পরিসংখ্যান অনুযায়ী এনডিএ সরকার গঠিত হওয়ার আভাস মিললেও, লড়াই যে এবার কঠিন হবে, তা বলার অপেক্ষা রাখে না।
সমীক্ষকরা মনে করছে, ইন্ডিয়া ও এনডিএ জোটের মদ্যে ভোটের ফারাক খুবই সামান্য। তাই তা যে বড়ো ফ্যাক্টর হতে পারে ২০২৪-এর ভোটে সেই আভাসও দিয়েছে সমীক্ষা। যে কোনও সময়ে যে কোনওদিকে ঘুরতে পারে পরিস্থিতি। এনডিএ-কে হারিয়ে ইন্ডিয়া জোটও জয় হাসিল করতে পারে ২০২৪-এর লোকসভা নির্বাচনে।












Click it and Unblock the Notifications