Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অ্যামাজন অনলাইন প্রোডাক্টের প্যাকেট খুলতেই শরীরে ঠান্ডা স্রোত মহিলার! ওটা কী ভিতরে?

প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসও সাধারণত এখন বহু পরিবার অনলাইনে অর্ডার করে। পার্সেল এলে এক টানে খুলে ফেলাই দস্তুর। ভিতরে যে জিনিসের সঙ্গে অন্য কিছুও থাকতে পারে। সেই খেয়াল থাকে না অনেক সময়েই। ঠিক যেমন হল বেঙ্গালুরুর বাসিন্দা এক মহিলার।

ঠিক কী হয়েছিল? শুনলে আপনাদেরও গা হাত পা নিমেষে ঠান্ডা হয়ে যেতে পারে। বেঙ্গালুরুর সারজাপুর রোডের বাসিন্দা ওই মহিলা। মাঝেমধ্যেই তিনি অনলাইনে জিনিসপত্র অর্ডার করেন বাড়িতে বসেও। পার্সেলও চলে আসে। এবারও এল। তাতে ঠিক জিনিসও ছিল। তার সঙ্গে ছিল আরও অন্য কিছু।

Snake

এক্সবক্স কন্ট্রোলার অর্ডার করেছিলেন তিনি৷ পার্সেল আসার পরে সেটি খোলা হয়। এরপরেই ভয়ে সিঁটিয়ে যান ওই মহিলা। কারণ, জিনিসের সঙ্গে যে একটি সাপও রয়েছে৷ আর সেই সাপ, যে সে নয়৷ একেবারে কোবরা৷ অর্থাৎ, বিষধর এই সাপ ছোবল মারলেই ভয়াবহ ঘটনার সম্ভাবনা।

সৌভাগ্যক্রমে, বিষধর সাপটি প্যাকেজিং টেপে আটকে ছিল। সেজন্য তার ক্ষতি করতে পারেনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওই মহিলা একটি ভিডিও করেন। সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে একটি বালতিতে রাখা আধখোলা অ্যামাজন প্যাকেজ দেখা যাচ্ছে। প্যাকেজিং টেপে আটকে থাকা কোবরাটিকে পালানোর চেষ্টা করতে দেখা যায়।

সাপটি সম্ভবত স্পেকট্যাক্লড কোবরা। কর্ণাটকের একটি আদি, অত্যন্ত বিষাক্ত সাপের প্রজাতি। সাপটিকে ধরে মনুষ্য সমাজের বাইরে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অ্যামাজনের পক্ষ থেকে ঘটনার জন্য দু:খপ্রকাশ করা হল৷ সাপটি কীভাবে প্যাকেটে ঢুকল! গোটা বিষয়টির তদন্ত করা হবে। এই কথা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থার আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, গ্রাহক, কর্মচারী এবং সহযোগীদের নিরাপত্তা তাদের কাছে প্রথম অগ্রাধিকার।

ওই মহিলা আরও জানিয়েছেন, তিনি সম্পূর্ণ অর্থ ফেরত পেয়েছেন। কার অবহেলার জন্য এমন ঘটনা? সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নেটিজেনরা এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। নজর এড়ালে বড় বিপদ হতে পারত। বিপদ এড়ানো গিয়েছে। এই কথাও বলা হচ্ছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+