করোনা প্রকোপেও জারি জঙ্গি কার্যকলাপ! কাশ্মীরে গ্রেনেড হামলায় প্রাণ হারালেন জওয়ান

দেশ ও বিশ্বজুড়ে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ছে। তব এর মধ্যেই জঙ্গিদের হামলা জারি। এদিন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক গ্রেনেড হামলায় প্রাণ হারান এক সিআরপিএফ জওয়ান, জখম হন আরও একজন। তবে হামলাকারী জঙ্গিকে ধরা সম্ভব হয়নি। সন্দেহভাজন জঙ্গির খোঁজে এলাকাজুড়ে তল্লাশি জারি রয়েছে।

কাশ্মীরে জঙ্গিদের গ্রেনেড হামলায় প্রাণ হারালেন জওয়ান

সারা দেশের মতো জম্মু ও কাশ্মীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। এরই মধ্যে আবার সন্ত্রাস হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা, এই খবর পেয়েই সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী।

কয়েকদিন আগেই কয়েকজন জঙ্গি উপত্যকা এলাকায় হামলা চালানোর ছক করছে এই খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় নিকেশ হয় ২ জঙ্গি। সেই এনকাউন্টারের বদলা হিসাবেই এই গ্রেনেড ছোঁড়া হল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+