লোকসভায় দলের সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী! জোর জল্পনা রাজনৈতিকমহলে
সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাই মাসেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে একজোট হওয়ারও
অবসর নেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাই মাসেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে একজোট হওয়ারও বার্তা দিয়েছেন আজ মঙ্গলবার।

আর এই অবস্থায় দিল্লি উড়ে গেলেন ওডিশার মুখ্যমন্ত্রী এবং বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক। দিল্লি সফরে সংসদেও যান তিনি।
দেশের সবথেকে প্রবীণ এবং অভিজ্ঞ মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন নবীন পট্টনায়ক। দু হাজার সাল থেকে টানা ওডিশার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন তিনি। এই অবস্থায় তাঁর এই দিল্লি সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভায় পৌঁছেই তাঁর দলের সাংসদদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে ওডিশার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়।

আর সেই প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনা এখনও হয়নি। কারণ তাঁকে কিংবা তাঁর দলকে এখনও পর্যন্ত বিরোধী কিংবা শাসকদলের তরফে কোনও আবেদনই করা হয়নি।
তবে পট্টনায়ক তাঁর দিল্লি আসার কারণ হিসাবে জানিয়েছেন, তাঁর দলের সংসদদের সঙ্গে দেখা করতেই সংসদে আসে। একই সঙ্গে ওডিশার বিকাশ এবং অন্যান্য যোজনার বিষয়ে সাংসদদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব, এই বিষয়ে আলোচনা হয়নি কোনও। তাঁর মতে রাষ্ট্রপতি নির্বাচনে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে তাঁর সঙ্গে কারোর কোনও কথা হয়নি বলেও জানিয়েছেন নবীন পট্টনায়ক।
অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তাঁর আর্জি, বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার। আর এরই মধ্যে দিল্লিতে নবীন পট্টনায়কের সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হল। মমতা চিঠি লিখে দেশের বিজেপি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন রাখলেও, তার কী সাড়া পেয়েছেন, তা এখনও জানা যায়নি।

তবে যেদিন মমতা চিঠি লিখলেন, সেদিনই সংসদের সেন্ট্রাল হলে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদের সাক্ষাৎ জাতীয় রাজনীতিতে অন্য মাত্রা এনে দিল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications