করোনা মন্দার ছাপ? ভারতে কমছে ধনকুবেরের সংখ্যা
করোনা মন্দার ছাপ? ভারতে কমছে ধনকুবেরের সংখ্যা
করোনাকালীন আর্থিক মন্দার নাগপাশে ডুবেছে গোটা বিশ্ব। ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। দারিদ্রসীমার নীচে নেমে গিয়েছেন কোটি কোটি মানুষ। যদিও তাতে বিশেষ ক্ষতি হয়নি বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের। এই করোনাকালেই ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর ব্যবসা ব্যাপক ভাবে ফুলেফেঁপে উঠেছে।যদি তুলনামূলক ভাবে নীচের দিকে থাকা কোটিপতিদের অবস্থা আগের থেকে খারাপ হয়েছে বলেই জানা যাচ্ছে। সংসদে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কমছে কোটিপতির সংখ্যা ?
পরিসংখ্যান বলছে ২০২০২১ অর্থবর্ষে ভারতে ধনকুবেরের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬। যা ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ১৪১। আয়কর রিটার্নে ঘোষিত মোট আয়ের ভিত্তিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার পার্লামেন্টকে এই তথ্য জানান। অন্যদিকে রাজ্যসভায় প্রদান করা সরকারি তথ্য বলছে ২০১৮ -১৯ সালে আয়কর দফতরে জমা করা আয়কর রিটার্নে এক বছরে ১০০ কোটির বেশি আয় প্রকাশকারী ব্যক্তির সংখ্যা ছিল ৭৭।

কি দাবি করলেন অর্থমন্ত্রী
অন্যদিকে সরকারি হিসাবে দেশের দারিদ্রাবস্থার তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমান টেন্ডুলকার কমিটির পদ্ধতি মেনে দেশের দারিদ্র্যের পরিসংখ্যান বলছে, ২০১১-১২ সালে ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ২৭কোটি। যা সেই সময় মোট জনসংখ্যার ২১.৯ কোটি ছিল বলে জানা যায়। আর সেকথা মাথায় রেখেই মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সবকা সাথ সবকা বিকাশে জোর দিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনাও চালু করা হয়েছে সরকারের তরফে।

কি বলছে 'বেয়ার নেসেসিটিস ইনডেক্স'
পাশাপাশি নির্মলা এও জানান যৌথ 'বেয়ার নেসেসিটিস ইনডেক্স' ব্যবহার করে ২০২০-২১ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় দেখানো হয়েছে, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে পানীয় জল, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, এবং আবাসন অবস্থার প্রভূত উন্নতি হয়েছে। অন্যদিকে দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদেরও জীবনমান আগের থেকে অনেক উন্নত হয়েছে বলে জানান।

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারন মানুষের
এমনকী শহর ও গ্রামাঞ্চলে থাকা ধনী পরিবারগুলির তুলনায় নাকি দ্রুত সামাজিক মনোন্নয়ন হয়েছে দরিদ্র পরিবার গুলির। যদিও একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় ধরা পড়েছে ভিন্ন চিত্র। এমাতবস্থায় নির্মলার দাবি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে গত প্রায় এক বছর ধরে একটানা মূল্যবৃদ্ধি, পেট্রোপন্যের লাগাম ছাড়া দামে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। অবস্থা আরও সঙ্গীন হয়েছে দরিদ্র পরিবারগুলির। যদিও অর্থমন্ত্রীর দাবি মূল্যবৃদ্ধি নিয়ে সরকার চিন্তিত, দামের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার সর্বদা চেষ্টা করে যাচ্ছে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications