'শান্তিতে বাঁচতে' পাক অধিকৃত কাশ্মীরবাসী ভারতের নাগরিক হতে চাইছেন!
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : কি বলবেন একে নরেন্দ্র মোদী ম্যাজিক? হয়ত তাই। ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্র চালানোর দক্ষতায় মুগ্ধ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাসিন্দারা ভারতের নাগরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
স্বাধীনতার সময়ে দেশভাগের পরপরই ছলযুদ্ধের মাধ্যমে কাশ্মীরের একটা বড় অংশ দখল করে নেয় পাকিস্তান। সেই থেকে তা পাকিস্তানের অংশ হয়ে রয়েছে। এখন সেখানকার বাসিন্দারাই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে এবং সর্বোপরি পাকিস্তান সরকারের গয়ংগচ্ছ মনোভাবে বিরক্ত হয়ে ভারতের অংশীদার হওয়ার স্বপ্ন দেখছেন।

পাক অধিকৃত কাশ্মীরের 'অঞ্জুমান মিনাজ-ই-রসুল'-এর চেয়ারম্যান মৌলানা সঈদ আতার হুসেন দেহলভি জানিয়েছেন, এখানকার বাসিন্দারা মোদী সরকারের দেশচালনায় আকৃষ্ট হয়েছেন।
পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের জীবন সবসময়ই বন্যা, ভূমিকম্প ও অন্য দুর্যোগে বিপর্যস্ত হয়ে থাকে। আর সে ব্য়াপারে পাক সরকারের কোনও ভ্রুক্ষেপ লক্ষ্য করা যায় না। সেজন্যই যদি কোনও সুযোগ থাকে তাহলে এখানকার বাসিন্দারা ভারতের নাগরিক হতে চান বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে কাশ্মীরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে বাসিন্দাদের কাছে 'গো ব্য়াক শরিফ' স্লোগান শুনতে হয়েছে তাঁকে। যাতে কিছুটা ব্যাকফুটে পাক প্রশাসন।
আতার হুসেন দেহলভি আরও জানিয়েছেন, এই অঞ্চলে বাড়তে থাকা বিচ্ছিন্নতাবাদ সবচেয়ে বড় সমস্যা আম জনতার কাছে। শান্তি বাঁচতে তাই ফের ভারতের ফিরতে চাইছেন বাসিন্দারা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications