ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৮৬ টাকা বাড়ল, কার্যকর ১ মার্চ, ২০১৭ থেকে

ভর্তুকীহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৬ টাকা প্রতি ইউনিট বাড়ল বলে জানা গিয়েছে। এদিন ১ মার্চ, ২০১৭ থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়েছে।

নয়াদিল্লি, ১ মার্চ : ভর্তুকীহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৬ টাকা প্রতি ইউনিট বাড়ল বলে জানা গিয়েছে। এদিন ১ মার্চ, ২০১৭ থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৮৬ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক স্তরে এলপিজি পণ্যের দাম বাড়ার ফলেই এই দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৮৬ টাকা বাড়ল

একইসঙ্গে জানানো হয়েছে, যারা ভর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দাম বৃদ্ধি করা হয়নি। তাঁরা ভর্তুকিযুক্ত মূল্যেই সিলিন্ডার কিনতে করতে পারবেন।

ভর্তুকিযুক্ত গ্রাহকদের ক্ষেত্রে নয়াদিল্লির নিয়মানুযায়ী ৭৩৭ টাকা দিতে হবে। এর মধ্যে ৩০৩ টাকা গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবমিলিয়ে ভর্তুকিযুক্ত গ্যাসের জন্য গ্রাহকের খরচ পড়বে ৪৩৪ টাকা।

এছাড়া ব্যবসায়িক কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে দাম ১৪৯.৫০ টাকা বেড়েছে। আগে দাম ছিল ১২৬০.৫০ পয়সা। এখন তা বেড়ে হয়েছে ১৪১০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+