Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অফিসের সময় পেরিয়ে গেলে ফোন কল-ইমেল নয়! লোকসভায় পেশ হল নতুন বিল

হয়তো ছুটিতে বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন অথবা অফিসের কাজ সেরে পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করছেন। আর ঠিক তখনই হঠাৎ করে অফিস থেকে আসল ফোন অথবা ইমেল। অফিসের জরুরি কোনও কাজের কথা জানানো হল। এরকম পরিস্থিতির মধ্যে তো অনেকেই পড়েছেন। বিরোধী দলের এক সাংসদ ঠিক এই পরিস্থিতি থেকে ভারতীয় কর্মীদের বাঁচানোর জন্য এক উদ্যোগ নিয়েছেন। এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলে লোকসভায় 'রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫' নামে একটি বিল পেশ করেছেন।

-

এই বিলটি একটি 'প্রাইভেট মেম্বার্স বিল'। সুপ্রিয় সুলে শুক্রবার লোকসভায় এই বিলটি পেশ করেছেন। সেই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে, অফিস ছুটির পরে অর্থাৎ অফিসের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে কর্মীদের অফিসের কোনও ফোন ধরতে কিংবা ইমেল দেখতে যেন বাধ্য না করা হয়। এই অধিকারটি আইনিভাবে নিশ্চিত করতে হবে।

'রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫' বিলটিতে আরও বলা হয়েছে যে, অফিসের কাজ করার সময় শেষ হওয়ার পরেই কর্মীদের ব্যক্তিগত সময় শুরু হয়। ছুটির দিনের পুরো সময়টাও তাঁর ব্যক্তিগত। সেই সময়ে তিনি অফিসের কোনও ফোন না ধরার বা ইমেল না দেখার সম্পূর্ণ অধিকার রাখেন।

সুপ্রিয়া সুলে দাবি করেছেন যে, কর্মীদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখিয়ে এই অধিকারটিকে আইনসিদ্ধ করা প্রয়োজন। সংসদ সদস্যরা কোনও জরুরি বিষয়ের ক্ষেত্রে আইন প্রয়োজন মনে করলে অথবা আলোচনার দরকার আছে বলে মনে করলে তারা প্রাইভেট মেম্বার্স বিলের মাধ্যমে প্রস্তাব রাখেন। আবার অনেক সময় জনমত যাচাইয়ের উপায় হিসেবেও এই বিলটি আনা হয়। সাধারণত এই প্রস্তাবিত বিলে কেন্দ্রীয় সরকার প্রতিক্রিয়া জানানোর পর তা প্রত্যাহার করা হয়ে থাকে। তবে এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলের পেশ করা এই বিলের দাবি, কর্মীদের স্বার্থে এবার সত্যিই এ নিয়ে আইন হওয়া উচিত। আধুনিক কর্মসংস্কৃতির অতিরিক্ত চাপ থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+