Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ মিনিটে ডেলিভারি নয়! ‘গিগ' কর্মীদের নিরাপত্তা ইস্যুতে ব্র্যান্ডিং পাল্টাচ্ছে ব্লিঙ্কিট

গিগ কর্মীদের নিরাপত্তা ও শ্রম অধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপের পর '১০ মিনিটে ডেলিভারি' স্লোগান থেকে সরে আসছে কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার নেতৃত্বে চলা আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন ফুড ও কুইক ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত ডেলিভারি পার্টনাররা কাজ বন্ধ রেখে প্রতিবাদে নামায় ব্যাপক আলোচনা তৈরি হয়। তাদের অভিযোগ অল্প সময়ে পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি কর্মীদের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অথচ পর্যাপ্ত সামাজিক সুরক্ষা নেই।

সরকারি সূত্রের দাবি, ব্লিঙ্কিট এখন বিজ্ঞাপন, প্রচারাভিযান ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব বার্তা থেকে '১০ মিনিট ডেলিভারি' শব্দবন্ধ সরিয়ে ফেলতে চলেছে। তবে এর অর্থ ডেলিভারির সময় বাড়বে এমন নয়। বরং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার প্রচার ব্যবস্থাটিকেই বন্ধ করতে চায় সংস্থা, যাতে ডেলিভারি পার্টনারদের ওপর ঝুঁকিপূর্ণ গতির চাপ না পড়ে।

শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেপ্টো, সুইগি ও জোম্যাটোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়। ওই বৈঠকে ব্র্যান্ডিং ও মার্কেটিং এ নির্দিষ্ট ডেলিভারি সময়ের প্রতিশ্রুতি বাদ দেওয়ার অনুরোধ জানায় কেন্দ্র। উল্লেখ্য, দ্রুততম ডেলিভারি নিশ্চিত করতে প্রতিযোগিতায় নেমে পড়া এই প্ল্যাটফর্মগুলো গত কয়েক বছর ধরেই 'আল্ট্রা ফাস্ট ডেলিভারি' মডেলের প্রচার করে আসছিল।

বছরশেষে সারাদেশে দুই দফা ধর্মঘট ডাকার পরই আলোচনায় ফের উঠে আসে গিগ কর্মীদের সুরক্ষা ইস্যু। যদিও নববর্ষের আগের রাতে ডেলিভারি পরিষেবা বড় ধরনের ব্যাঘাত ছাড়াই চলেছে বলে জানা যায়, তবুও বিতর্ক থামেনি।

আগেও বেশ কয়েকজন সংস্থাপ্রধান দাবি করেছিলেন, প্রযুক্তিনির্ভর ডেলিভারি মডেলের কারণে সময় কম লাগে, কর্মীদের ওপর জোর করে চাপানো হয় না। কিন্তু সরকারের সাম্প্রতিক হস্তক্ষেপ সেই তর্কে বদল আনছে বলেও মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ১০ মিনিট ব্র্যান্ডিং বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু ইমেজ বদল নয়, বরং দ্রুত বর্ধনশীল কুইক কমার্স বাজারে নতুনভাবে 'দায়িত্বশীল প্রতিযোগিতা'র বার্তা। শ্রম কোডের অধীনে গিগ কর্মীদের সুরক্ষা ও নীতিমালা নিয়ে আলোচনাও চলবে আগামী দিনে।

ফলে আপাতত প্রতিশ্রুত সময় নয়, সুরক্ষা ও স্বচ্ছতার ওপরেই জোর দিচ্ছে কোম্পানিগুলো, এমনটাই বার্তা বাজারমহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+