পরিকাঠামো ও যোগাযোগ ক্ষেত্রে নির্মলা সীতারমণের বড়সড় ঘোষণা
যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের ন্যাশনাল হাইওয়ে প্রোগ্রামকে নতুন করে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংসদে বাজেট পেশ করার সময় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের ন্যাশনাল হাইওয়ে প্রোগ্রামকে নতুন করে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংসদে বাজেট পেশ করার সময় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

অর্থমন্ত্রী বলেছেন, রেলের পরিকাঠামো উন্নয়নে ২০৩০ পর্যন্ত ৫০ লক্ষ কোটি টাকা খরচ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশের সবকটি স্টেশনের আধুনিকিকরণ করা হবে বলেও বাজেটে জানানো হয়েছে। একই সঙ্গে কার্গো ট্রান্সপোর্টেশনের জন্য নদীপথকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারমণ জানিয়েছেন, গঙ্গায় পণ্য পরিবহণ বাড়াতে সাহেবগঞ্জ, হলদিয়া এবং বারানসীতে নতুন কার্গো টার্মিনাল তৈরি করবে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে বলে কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সাগরমালা প্রকল্পের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি সড়ক পথে ইন্ডাস্ট্রিয়াল করিডর, ডিএফসি এবং আকাশ পথে উড়ান প্রকল্পের মাধ্যমে দেশে যোগোযোগ ব্যবস্থা উন্নত করা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ।
অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফেজ থ্রি রূপায়নের জন্য ৮০২৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। তার মধ্যে ১.২৫ লক্ষ কিমি গ্রাম সড়ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় বাজেটে জানানো হয়েছে। অন্যদিকে, দেশের হাইওয়ে প্রকল্পে ৮৩০১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন দিনে ১৩০-১৩৫ কিমি হাইওয়ে তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই কাজের গতি বাড়ানোর কথা বাজেটে উল্লেখ করা হয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications