নীরব মোদীর বিপর্যয় কি আরও বাড়তে চলেছে, প্রত্যর্পণ মামলায় বড় ধাক্কা এই কোটিপতির
এবার ইউকের আদালতে বড়সড় ধাক্কা খেলেন কোটিপতি হীরে ব্যবসায়ী নীরব মোদী। ইতিমধ্যেই নীরব মোদী, বিজয় মালিয়া ও মেহুল চোকসির মতো পলাতক ব্যবসায়ীদের ঘিরে শিরোনাম ছিল তোখে পড়ার মতো। তাঁদের জালিয়াতির জেরে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে মোট ২২ হাজার ৫৮৫ কোটি ৮৩ লক্ষ টাকার অর্থ জমা পড়ে। এদিকে, সেই দিনেই ইউকেতে নীরব মোদী বড়সড় ধাক্কা খেলের প্রত্যর্পণ ইস্যুতে। ভারত প্রত্যর্পণ রোখা নিয়ে নীরব মোদী ব্রিটেনের আদালতকে যে মামলা করেছিলেন তা এদিন নস্যাৎ করে দেয় আদালত। ফলে নীরবের বিপর্যয় বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

এর আগেই, ইউকের হোম সেক্রেটারির তরফে জানানো হয়েছে যে ২ বিলিয়ন টাকার আর্থিক তছরুপের অভিযোুক্ত নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করা হবে। হোম সেক্রেটারির বক্তব্যের প্রেক্ষিতে সেদেশের হাইকোর্টে আপিল করেন নীরব মোদী। তাঁর আবেদন ছিল যে, কোনও ভাবে যদি তাঁর প্রত্যর্পণকে রোখা যায়। হোম সেক্রেটারির নির্দেশের পর যদি কোনও পথ থাকে এই প্রত্যর্পণ রোখার। সেই জায়গা থেকে ব্রিটেনের আদালত সাফ জানিয়েছে যে, তা সম্ভব নয়।
ফলে নীরব মোদীর মতো পলাতক ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কার্যত ফাঁস পোক্ত করছে ভারত। লন্ডন কোর্টে এদিন আইনি পথে বিপুল ধাক্কা খেয়েছেন তিনি। অন্যদিকে, অ্যান্টিগা থেকে পালাতে গিয়ে ধরা পড়ে বিপাকে নীরবের মামা মেহুল। তাঁকে ঘিরেও রয়েছে একাধিক জালিয়াতির অভিযোগ। এই পরিস্থিতিতে নীরব মোদী ইস্যুতে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে নজর সকলের।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications