প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ির কাছেই জেহাদি সভা! এনআইএ-র জালে খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর
বেঙ্গালুরুতে এনআইএ-র জালে খাগড়াগড় কাণ্ডের মূলচক্রী কওসর ওরফে বোমারু মিজান। খাগড়াগড়ে বিস্ফোরণের পরেই এলাকা ছাড়ে জেএমবি জঙ্গি কওসর।
বেঙ্গালুরুতে এনআইএ-র জালে খাগড়াগড় কাণ্ডের মূলচক্রী কওসর ওরফে বোমারু মিজান। খাগড়াগড়ে বিস্ফোরণের পরেই এলাকা ছাড়ে জেএমবি জঙ্গি কওসর। সম্প্রতি দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য এনআইএ-র ফাঁদে পড়ে যায় সে।

বিস্ফোরণের পর থেকে কখনও ঝাড়খণ্ড, কখনও বিহারে কাটিয়েছে বিস্ফোরক বিশেষজ্ঞ। পরিচয় লুকিয়ে বহুদিন সে কাটিয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। সূত্রের খবর অনুযায়ী, এক সহযোগীর পিছু নিয়েছিল এনআইএ। তাকে ধরতেই কওসরকে হাতের নাগালে পেয়ে যান গোয়েন্দারা।
যার সূত্রে ধরে কওসরকে গ্রেফতার করা হয়েছে, তার নাম মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন। তার বাড়ি বীরভূমের কীর্ণাহারে। ধৃত তুহিনের ভাই চাঞ্চল্যকর দাবিও করেছেন। তার দাবি, ৫ বছর আগে কীর্ণাহারে জেহাদি সভা হয়েছিল। সেখানেই উৎসাহিত হয়ে জঙ্গি সংগঠনে নাম লেখায় সবাই।
খাগড়াগড় কাণ্ডে কওসরকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এনআইএ-র তরফে। তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
একটা সময়ে বীরভূমের বাড়ি থেকেই সংগঠন চালাত কওসর। তবে বর্ধমান ও মুর্শিদাবাদের বিভিন্ন মাদ্রাসায় যাতায়াত ছিল তার।
খাগড়াগড় বিস্ফোরণে কওসরে নাম পাওয়ার পর থেকেই বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে এখানকার নিরাপত্তা সংস্থাগুলি। জেএমবি জঙ্গিকে ধরতে সেখানেও চলে তল্লাশি অভিযান। ফলে বাংলাদেশে বেশিদিন আশ্রয় নিতে পারেনি সে। এরপর কখনও বসিরহাট কিংবা রাজ্যের এখানে সেখানে আশ্রয় নিয়েছে কওসর। কিন্তু প্রত্যেকবারই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সে। আশ্রয় নিয়েছিল দক্ষিণ ভারতে। প্রথমের দিকে ছিল কেরলে। কিন্তু সেখানেও নিরাপত্তা সংস্থাগুলির আনাগোনা টের পাচ্ছিল কওসর। নিরাপদ আশ্রয়ের খোঁজে বেঙ্গালুরুতে যায় সে। এরই মধ্যে কেরলে ধরা পড়ে যায় কওসরে এক সহযোগী। ফলে পরবর্তী সময়ে কওসরকে ধরতে খুব একটা বেগ পেতে হয়নি এনআইএকে।
এনআইএ-র তরফে কওসর ধরতে বিভিন্ন রাজ্যের পুলিশকে জানানো হয়েছিল। শেষমেষ বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় কওসরকে। আপাতত এনআইএ-র হেফাজতেই থাকবে কওসর। গয়া ও খাগড়াগড় কাণ্ডে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখবেন গোয়েন্দারা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications